Monday, April 27, 2026

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

Date:

Share post:

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি (Kulti , Asansol) এলাকার এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। ইতিমধ্যেই অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে (CISF Jawan) গ্রেফতার করেছে সাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ (Sanktoria police)।

বিধানসভা নির্বাচনের জন্য প্রায় আড়াই হাজার কেন্দ্রীয় বাহিনী বাংলায় আনা হয়েছে। ভোট হচ্ছে নাকি ভারত পাকিস্তান যুদ্ধ, তা বোঝার উপায় নেই নির্বাচন কমিশন আর বিজেপির কর্মকাণ্ডে। অথচ ভোটে সাধারন মানুষকে নিরাপত্তা দেওয়ার নাম করে যে কেন্দ্রীয় জওয়ানদের আনা হলো সেখানেই সর্ষের মধ্যে ভূত। অর্থাৎ রক্ষকই আজ ভক্ষক। জানা গিয়েছে রবিবার দুপুরে শীতলপুর লালবাজার সিআইএসএফ (CISF) ক্যাম্প সংলগ্ন এলাকায় ১০ বছরের এক নাবালিকা ও তার ৫ বছরের এক সঙ্গী আম কুড়োতে গিয়েছিল। অভিযোগ, সেখানে কর্মরত সিআইএসএফ জওয়ান রমাকান্ত বিশ্বকর্মা মিষ্টি আম দেওয়ার প্রলোভন দেখিয়ে বছর দশেকের নাবালিকাকে নিজের কোয়ার্টারে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয়। বাড়ি ফিরে আতঙ্কিত নির্যাতিতা সবটা জানালে কুলটি থানায় অভিযোগ দায়ের হয়।ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রবিবার রাতে শীতলপুর তিন নম্বর গেটের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।এরপর সাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। কেন্দ্র সরকার যে বাহিনীর উপর নির্ভর করে ভোট পরিচালনা করছে বাংলার বুকে সেই বাহিনীর সদস্যের এই আচরণের তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

Related articles

এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে...

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...