Monday, April 27, 2026

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পদ্ম সমর্থকদের বিরুদ্ধে। রবিবার রাতে জগদ্দল থানার (Jagaddal police station) সামনে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষের হাতাহাতি, ইটবৃষ্টি, বোমাবাজির জেরে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনীকেও। এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনকে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। রাতের উত্তপ্ত পরিস্থিতির পর সোমের সকালেও থমথমে জগদ্দল। এলাকায় টহল দিচ্ছে বাহিনী।

ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, জগদ্দলের আটচালা বাগানের তৃণমূল কর্মী বিট্টু মাহাতো দলীয় পতাকা ও ব্যানার লাগাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে মারধর করেন। আক্রান্ত তৃণমূল কর্মী জগদ্দল থানায় অভিযোগ দায়ের করতে গেলে সেখানে নিজের অনুগামীদের নিয়ে চড়াও হন বিজেপি নেতা অর্জুন সিং। এরপরই দু পক্ষের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, বোমাবাজির পাশাপাশি চলে গুলি। জখম কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ভাটপাড়ার তৃণমূল প্রার্থীর দাবি, “আমাদের এক কর্মীকে মারধর করা হয়। অভিযোগ থানায় জানাতে গেলে অর্জুন সিং দাদাগিরি করেন। আমাদের উপর হামলা চালন। এতদিন জানতাম থানা সবচেয়ে বেশি নিরাপদ জায়গা। এখন জানলাম তার উলটো।” গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।

 

Related articles

পরমাণু আলোচনার জন্য ওয়াশিংটনের উপর জোড়া শর্ত চাপালো ইরান

প্রায় দেড় মাস ধরে চলতে থাকা পশ্চিম এশিয়ার যুদ্ধে সংঘর্ষ বিরতি হলেও যেকোনও মুহূর্তে ফের রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি...

কলকাতা পুলিশে ৪ নতুন সদস্য: ভোটের ময়দানে নতুন দায়িত্বে ইনা-টিনারা

দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণে (Polling) নিরাপত্তা জোরদার করতে এবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে (Kolkata Police Dog Squad) যোগ দিয়েছে...

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...