Saturday, June 27, 2026

কলকাতা পুলিশে ৪ নতুন সদস্য: ভোটের ময়দানে নতুন দায়িত্বে ইনা-টিনারা

Date:

Share post:

দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণে (Polling) নিরাপত্তা জোরদার করতে এবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে (Kolkata Police Dog Squad) যোগ দিয়েছে ৪ নতুন সদস্য- স্নুপি, মুন, ইনা ও টিনা। সম্প্রতি গোয়ালিয়রের (Gwalior) বিএসএফ ট্রেনিং সেন্টার (BSF Training Center) থেকে বিশেষ প্রশিক্ষণ শেষ করে কলকাতায় ফিরেছে এই চার ল্যাবরাডর (Labrador)। ‘বিস্ফোরক অভিজ্ঞ’ করে তোলার জন্য কয়েক মাসের কঠোর প্রশিক্ষণের পর তারা এখন মাঠে নেমে হাতেকলমে কাজ শিখছে। ভোটকে ঘিরে শহরের বিভিন্ন রাজনৈতিক সভা, ভিআইপি ও ভিভিআইপি নিরাপত্তার দায়িত্বেই প্রথমবার সক্রিয় ভূমিকা পালন করছে তারা।

প্রশিক্ষণ কেন্দ্রের অনুশীলন আর বাস্তব পরিস্থিতির ডিউটির মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। তাই নতুন সদস্যদের অভিজ্ঞ সারমেয়দের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। সভামঞ্চ, আশপাশের এলাকা, রোড শোয়ের রুট সব জায়গাতেই দায়িত্ব পালন করছে তারা। কখনও চার ঘণ্টা, কখনও পাঁচ ঘণ্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে এই নতুন সদস্যদের। তবে গরমে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রয়োজন পড়লেই বিশ্রামের ব্যবস্থা করা হচ্ছে।

বর্তমানে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে মোট ৪০টি সারমেয় রয়েছে, যার মধ্যে ৩০টিই বিস্ফোরক বিশেষজ্ঞ। গরমের মধ্যে তাদের সুস্থ রাখতে বিশেষ খাদ্যতালিকাও ঠিক করা হয়েছে। প্রতিদিন দই, গ্লুকোজ, মুরগির মাংস দেওয়া হচ্ছে। পাশাপাশি দিনে দু’বার স্নানের ব্যবস্থাও রাখা হয়েছে। পুলিশ কর্তাদের মতে, ভোটের আগে বাড়তি দায়িত্ব সামলাতে এই সারমেয় বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর নতুন চার সদস্যও ধীরে ধীরে সেই দায়িত্বের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে।

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...