Saturday, June 27, 2026

পরমাণু আলোচনার জন্য ওয়াশিংটনের উপর জোড়া শর্ত চাপালো ইরান

Date:

Share post:

প্রায় দেড় মাস ধরে চলতে থাকা পশ্চিম এশিয়ার যুদ্ধে সংঘর্ষ বিরতি হলেও যেকোনও মুহূর্তে ফের রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। প্রথম শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার আমেরিকার (US) সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনের ঘাড়ে দুই শর্ত চাপালো ইরান (Iran)। মার্কিন প্রেসিডেন্ট যদি তা মেনে নেন তবেই পরমাণু আলোচনার সম্ভব, জানিয়ে দিল তেহরান।

কোন দুটি শর্ত?

  • প্রথমত, ইরান এবং লেবাননে সম্পূর্ণভাবে যুদ্ধ থামাতে হবে। নতুন করে যাতে সংঘাত সৃষ্টি না হয়, তা-ও নিশ্চিত করতে হবে।
  • দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে (Strait of Harmuz) আমেরিকা যে অবরোধ তৈরি করে রেখেছে, তা তুলতে হবে।

তেহরানের তরফে স্পষ্ট করে বলা হয়েছে মার্কিন সরকারের তরফে এই দুটি শর্ত মেনে নেওয়া হয় তবেই পরমাণু আলোচনায় বসা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে ওয়াশিংটন কী ভাবছে? হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস (White House spokeswoman Olivia Wells) জানিয়েছেন সংবেদনশীল কূটনৈতিক আলোচনা সংক্রান্ত কোনও কিছু নেই আপাতত গণমাধ্যমে মন্তব্য করা হবে না। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন মার্কিন জনগণকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম চুক্তিতেই ওয়াশিংটন স্বাক্ষর করবে। কিন্তু ইরানের দেওয়া শর্ত মানলে সেটা কি আদৌ বজায় রাখা যাবে? ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আমেরিকার সিদ্ধান্তের দিকে বিশেষ নজর কূটনৈতিক মহলের।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...