Sunday, June 28, 2026

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

Date:

Share post:

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। যে বিশ্ববিদ্যালয়কে নিয়ে সম্প্রতি কুকথার রাজনীতি করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানেই জবাব পেল বিজেপি (BJP)। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (ICC) ভোটে জয়ী বামেরা। দ্বিতীয় স্থানে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সমর্থিত পড়ুয়ারা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও কালেই ঠাঁই পায়নি বিজেপি। তাই হয়তো এই বিশ্ববিদ্যালয়কে দেশদ্রোহী বলতেও পিছপা হননি দেশের প্রধানমন্ত্রী। তবে যাদবপুরে (Jadavpur University) যে বিভেদ আর ধর্মীয় উস্কানির কোনও জায়গা নেই, প্রমাণিত হল ইন্টারনাল কমপ্লেন কমিটির (ICC) নির্বাচনে। তিন বিভাগের কমিটিতে জয়ী মূলত বামেরাই। কলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর দুই ক্ষেত্রেই জয়ী এসএফআই (SFI)। এখানে দ্বিতীয় স্থানে টিএমসিপি (TMCP)।

আরও পড়ুন : যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

তবে ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর দুটি আসনই পেয়েছে ডিএসএফ (DSF)। আগেও এই আসন তাদেরই দখলে ছিল। এসএফআই (SFI) এখানে দ্বিতীয় স্থানে। আবার বিজ্ঞান বিভাগে দুটি আসনেই জয়ী নির্দল ইউ দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর (WTI) প্রার্থীরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...