Thursday, June 25, 2026

IPL: ৯০০০ রান! নয়া রেকর্ড কিং কোহলির ব্যাটে

Date:

Share post:

বয়স বেড়েছে, অবসর নিয়েছেন আন্তজার্তিক ক্রিকেটে ২ ফর্ম্যাট থেকে। কিন্তু ব্যাট হাতে নামলে এখনও কিং বিরাট কোহলি (Virat Kohli)। রানের খিদে এতটুকুও কমেনি।আইপিএলের(IPL) ফের একবার  নয়া নজির গড়লেন আরসিবির প্রাক্তন অধিনায়ক।

আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯০০০ রান করলেন বিরাট(Virat Kohli)। সর্বোচ্চ রানের রেকর্ড আগেই তাঁর দখলে ছিল। এবার প্রথম ক্রিকেটার হিসাবে ৯ হাজার রানের মাইনস্টোন বিরাটের নামের পাশে।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়লেন। অক্ষর প্যাটেলের বলে এক রান নিতেই ৯০০০ রান পূর্ণ করলেন কোহলি। ২৭৫টি ম্যাচে এই নজির গড়লেন। সব মিলিয়ে রান ৯০১২।এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ রান ১১৩। গড় ৪০.০৫। ৮টি শতরান আছে, হাফসেঞ্চুরি সংখ্যা ৬৬টি। বিরাটের পরেই আছেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স তারকার রান ৭১৮৩।

এই বয়সে এসে বছরের পর বছর আইপিএল খেলার পরও রানের খিদে কমেনি কোহলির। তিনি এখনও ব্যাটিংয়ে উন্নতির চেষ্টা করে যান। ফিটনেসের শীর্ষে থাকার চেষ্টায় কোনও ত্রুটি রাখেন না। ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড গড়ছেন।

দিল্লি ক্যাপিটালসকে হেলায় হারিয়েছে আরসিবি। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৫ রান করে দিল্লি। ৬.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় আরসিবি। আইপিএল-এর ইতিহাস এটাই দ্বিতীয় দ্রুততম রান চেজ। কোহলি ২৩ রানে অপরাজিত থাকেন।

নজির গড়ার পরদিনই দেখা গেল, ছোটবেলার কোচ রাজকুমার শর্মার ডাকে সাড়া দিয়ে কোহলি পৌঁছে গিয়েছেন দিল্লির ডিপিএস আরকে পুরম স্কুলে। হাসিমুখে খুদে পড়ুয়াদের হাতে তুলে দেন পুরস্কার। ছোটদের জন্য বক্তব্যও রাখেন কোহলি।

Related articles

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...