চলতি আইপিএলে শুরু থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে যেমন রান করছেন তেমনই মাঠের বাইরেও খরবের শিরোনামে থাকছেন ১৫ বছরের কিশোর। সেই খবরে থাকছে মাঝে মধ্যেই বিতর্ক। সম্প্রতি অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকেরকে(Manu Bhaker) বৈভবকে নিয়ে প্রশ্ন করা হয়। যা নিয়ে সমাজ মাধ্যমে তৈরি হয়েছে বিতর্ক।

একটি ইভেন্টে মনু ভাকেরকে(Manu Bhaker) বৈভব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বৈভবকে যদি ঠিকভাবে পথ দেখানো যায়, তাহলে বলব ও ভবিষ্যতের তারকা হতে পারে।যদি ভালো মেন্টর পায়, যদি আশেপাশের সঙ্গ ভালো হয়, তাহলে বয়স একটা সংখ্যা মাত্র। প্রতিভার কোনও বয়স হয় না। ৬০ বছর বয়সেও ভালো কিছু হতে পারে, আবার ৬ বছর বয়সেও হতে পারে।”
কিন্তু খ্যাতি, কৃতিত্বে, সাফল্যে মনু বৈভবের থেকে অনেক উপরে। কিন্ত তাঁকেও বৈভব নিয়ে প্রশ্ন করায় বিতর্ক সৃষ্টি হয়েছে।কেকেআর দলের প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য সমাজ মাধ্যমে এই নিয়ে সবর হয়েছে।

জয় লিখেছেন, ”বন্ধুরা, মানু একজন অলিম্পিক্স পদকজয়ী। তাঁর কাছে বৈভব সূর্যবংশী সম্পর্কে কী মনে করেন তা জিজ্ঞাসা করা তার সাফল্য ও তাঁর খেলাধূলার প্রতি অন্যায়। যাই হোক, ক্রিকেট দেশের প্রধান আবেগ। সূর্যবংশীকে নিয়ে শিরোনাম বানানোর জন্য অন্য তারকার মন্তব্যের প্রয়োজন নেই। চাইলে, পরের বার বৈভব সূর্যবংশীকে মনু ভাকের সম্পর্কে জিজ্ঞাসা করুন এবং দেখুন কী প্রতিক্রিয়া পান।”

নেটিজেনরা অনেকেই মনুকে এই ধরনের প্রশ্ন করার বিরোধিতা করেছেন।

–

–

–
–
–
