Tuesday, April 28, 2026

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

Date:

Share post:

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Actress Rupanjana Mitra)। এই ঘটনার দ্রুত প্রতিকার চেয়ে কলকাতার লালবাজার সাইবার ক্রাইম বিভাগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। রূপঞ্জনা জানিয়েছেন, ‘Mr. Right’ নামক একটি প্রোফাইল থেকে মুখ্যমন্ত্রীর সম্মান ও মর্যাদাহানি করে বেশ কিছু কুরুচিকর মিম পোস্ট করা হয়েছে। এই ধরনের বিষয়বস্তু শুধু একজন সাংবিধানিক ব্যক্তিত্বের অপমান নয়, বরং এটি সামাজিক শালীনতা ও সম্প্রীতি নষ্ট করার একটি পরিকল্পিত চেষ্টা বলেও অভিযোগ করেন তিনি।

সাইবার অপরাধ দমন শাখার আধিকারিককে লেখা চিঠিতে রূপাঞ্জনা মিত্র জানিয়েছেন যে, ওই প্রোফাইল থেকে পোস্ট করা মিমগুলো অত্যন্ত কুরুচিকর এবং অবমাননাকর। যা একজন নারীর সম্মান এবং মুখ্যমন্ত্রীর মতো দায়িত্বশীল পদের মর্যাদাকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই ধরনের কুরুচিকর আচরণের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং এফআইআর (FIR) দায়ের করার আর্জি জানিয়েছেন।

চিঠিতে রূপাঞ্জনা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় সুস্থ পরিবেশ বজায় রাখা এবং লিঙ্গ-সংবেদনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের আপত্তিকর কাজ করার সাহস না পায়, তার জন্য দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তিনি। আরও পড়ুনঃ হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

ইতিমধ্যেই লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং ওই প্রোফাইলটি কার তা জানার চেষ্টা চলছে।

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...