Tuesday, April 28, 2026

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

Date:

Share post:

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করলেন  তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien)। শাসকদলের মামলাকে গুরুত্ব দিয়ে দেখছে হাই কোর্ট। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে আদালত।

২০ এপ্রিল ডায়মন্ড হারবার (Diamond Harbor) কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার (Pannalal Halder) অভিযোগ করেন, কমিশনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষক পারমার স্মিথ পুরুষোত্তমদাস গোপনে বিজেপি প্রার্থী দীপক হালদার (Deepak Halder) এবং কয়েকজন বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেন। অভিযোগ, সেই বৈঠক হয় একটি সরকারি টুরিস্ট লজে এবং সেখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের প্রার্থী গৌর ঘোষও (Gaur Ghosh, candidate for Magrahat West)। তৃণমূলের দাবি, এই গোপন বৈঠকের ভিডিও তাদের হাতে রয়েছে। বিষয়টি জনসমক্ষে এনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বলেন, ভেবেছিল চুপিসাড়ে সব সেরে ফেলবে, কেউ জানতে পারবে না। নির্বাচন কমিশন বিজেপির হয়ে আলাদা করে কাজ চালিয়ে যাবে। কিন্তু মুখোশ খুলে গিয়েছে। অভিষেকের অভিযোগ, নিরপেক্ষতার মুখোশ পরে কমিশনের একাংশ বিজেপির হয়ে কাজ করছে। রাতের অন্ধকারে সরকারি টুরিস্ট লজে বসে বিজেপি প্রার্থীদের সঙ্গে গোপন বৈঠক করে নির্বাচনী প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন ওই অফিসার। এই অভিযোগকে সামনে রেখে শাসকদল সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং আইনি লড়াইয়ে নামে।

গত ২৪ তারিখ এনিয়ে মামলা হয় হাই কোর্টে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien) কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করে ওই পুলিশ (Police) পর্যবেক্ষককে অবিলম্বে ভোটের দায়িত্ব থেকে সরানোর দাবি জানান। আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। তবে তিন দিন পেরিয়েও সেই রিপোর্ট জমা পড়েছে কি না, তা জানা যায়নি। শেষ দফার ভোটের ঠিক আগে এই ঘটনায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে, আর রাজনৈতিক মহলের মতে, চাপ এখন কমিশনের কাঁধে।

Related articles

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...