Friday, May 1, 2026

মৃত্যুতেও সন্তান আঁকড়ে মা! মধ্যপ্রদেশের নৌকাডুবির উদ্ধারকাজে চোখ ভিজল উদ্ধারকারীদের

Date:

Share post:

এমন দৃশ্য যে মনের ভিতর থেকে কেঁপে গেল। মহিলার মৃতদেহ টানতেই সেটা আসতে চাইছে না। তারপর দেখলাম তাঁর হাতে ধরা হয়েছে একটি শিশু। দেহ টানছি আমরা। কিন্তু তাঁর হাত এত শক্ত করে ধরা যে শিশুকে আলাদা করা যাচ্ছে না। কোনও গল্প-কাহিনী নয়। মধ্যপ্রদেশে (Madhyapradesh) নৌকাডুবির (boat capsize) ঘটনায় এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে চোখে জল উদ্ধারকারীদেরও।

মধ্যপ্রদেশের জবলপুরে (Jabalpur) বৃস্পতিবার নৌকাডুবিতে বাড়ছে মৃতের সংখ্যা। নর্মদার নদীর বাগরি ড্যামে নৌকাডুবিতে (boat capsize) এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। ২৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পর্যটন মন্ত্রী ধর্মেন্দ্র সিং লোধি।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যখন গভীর জলাধারের মাঝখানে পৌঁছে গিয়েছিল প্রমোদতরীটি, সেই সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়। শুরু হয় তীব্র হাওয়ার দাপট। তখনই ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে জলে ডুবে যায় সেটি। উদ্ধারকাজ তদারকি করছেন জবলপুরের (Jabalpur) কালেক্টর রাঘবেন্দ্র সিং এবং জেলার পুলিশ আধিকারিকরা। শুরুতে স্থানীয় উদ্ধারকারী দল কাজ করলেও পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (disaster management team) ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু করে।

আরও পড়ুন : ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের অনুমতিতে সহনুভূতিশীল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে ভর্ৎসনা

শুক্রবারও ডুবে থাকা প্রমোদতরী (cruze) থেকে উদ্ধার হয় পাঁচটি দেহ। তার মধ্যেই ছিলেন হতভাগ্য মা ও তাঁর চার বছরের শিশুপুত্র। পরে প্রমোদতরীটিকেও উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আরও কেউ ডুবে রয়েছে কি না তার খোঁজ চলছে।

Related articles

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...

আইপিএলের মধ্যেই সুখবর, টেস্টের ক্রমতালিকায় উন্নতি ভারতের

আইপিএল খেলতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে সুখবর টিম ইন্ডিয়ার জন্য। সাত মাস লাল বলের ম্যাচ খেললেও টেস্টের...

কড়া নজর গণনায়: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতা-অভিষেকের

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা। গণনায় কারচুপি ঠেকাতে তৃণমূলের (TMC) সব কাউন্টিং এজেন্টেদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে (Virtual...