Tuesday, June 16, 2026

ভয় পাচ্ছেন মোদি! ‘মাতৃভূমি’ মুক্তি পিছতেই কেন্দ্রকে তোপ ইউটিউবার ধ্রুবর!

Date:

Share post:

ফের পিছিয়ে গেল সলমন খানের (Salman Khan) আগামী ছবি ‘মাতৃভূমি’র মুক্তির দিনক্ষণ। ছবিতে গালওয়ান প্রসঙ্গ ও চিন বিরোধী প্রেক্ষাপটের জেরে এই ছবি নিয়ে আপত্তি জানায় কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক। এরপরই সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব ভাইজানের অনুরাগীরা। কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতে ৫৬ ইঞ্চির ছাতি নিয়েও চিনকে এতটাই ভয় পান নরেন্দ্র মোদি (Narendra Modi)? কটাক্ষ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির(Dhruv Rathee)।

বলিউড অভিনেতা সলমনের দেশাত্মবোধক ছবি প্রথম থেকেই একাধিক বাধার মুখে পড়েছে। সিনেমার নাম ‘ব্যাটেল অফ গালওয়ান’ বদলে ‘মাতৃভূমি’ করা হয়েছে। বারবার বেজিংয়ের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে পুরো শ্যুটিং ইউনিটকে। এবার খবর অনুরাগীদের প্রতীক্ষার প্রহর আরও বাড়বে। ছবির বিষয়বস্তু যেহেতু চিন বিরোধী, তাই মোদি মন্ত্রকের তরফে এ ছবি মুক্তি পাওয়ার ক্ষেত্রে একাধিক জটিলতা তৈরি করা হয়েছে। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশানুযায়ী ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিতে কোথাও চিনের নাম উল্লেখ করা যাবে না- এহেন নির্দেশিকা নাকি অনেক আগেই সলমন খান-সহ নির্মাতাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ঝলকে দেখা গেছে লাল ফৌজের দেশের প্রসঙ্গ একদম স্পষ্ট। এরপরই আপত্তি তোলে কেন্দ্র। আসলে ‘কাপুরুষ’ প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, এভাবেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন ধ্রুব। এক্স হ্যান্ডেল পোস্টে দর্শকদের উদ্দেশে ইউটিউবারের মন্তব্য, “আপনাদের শুধু মনে করিয়ে দিলাম— ওই ‘৫৬ ইঞ্চির কাপুরুষ’ চিনবিরোধী কোনও সিনেমা প্রদর্শনের অনুমতি দিতেও এতটাই ভীত।” শোনা যাচ্ছে, চিন প্রসঙ্গ বাদ দিয়ে গান, রোম্যান্টিক দৃশ্য যোগ করে ‘মাতৃভূমি’র এক নতুন সংস্করণ তৈরি হয়েছে। কিন্তু এরপরেও সিনেমাকে মুক্তির জন্য ছাড়পত্র দিতে পারছে না মোদি সরকারের মন্ত্রক। ফলে সলমন অনুরাগীদের প্রতীক্ষার প্রহর গোনা কখন শেষ হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

 

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...