Friday, May 1, 2026

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই বিষয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দফতরে হাজির হয় তৃণমূলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মন্ত্রী ও প্রার্থী ফিরহাদ হাকিম, অসীম বসু এবং ডাঃ শশী পাঁজা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শশী পাঁজা অভিযোগ করেন যে, সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে জরুরি সাক্ষাতের জন্য মেইল করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁরা অতিরিক্ত সিইও-র সঙ্গে দেখা করে তাঁদের উদ্বেগের কথা জানান। তৃণমূলের অভিযোগ, রাজ্যের একাধিক স্ট্রং রুমে বসানো সিসিটিভি ক্যামেরাগুলো মাঝেমধ্যেই রহস্যজনকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। হুগলির হরিপাল, জলপাইগুড়ি, গায়েঘাটা, সাগরদিঘি, রামপুরহাট এবং ঘাটাল মহাবিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এই ধরনের অনিয়ম ধরা পড়েছে বলে তাঁরা দাবি করেছেন।

তৃণমূল নেতৃত্বের দাবি, সিসিটিভি ফুটেজ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের দেখার অধিকার রয়েছে, যাতে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ থাকে। কিন্তু বারবার ছবি ‘অন-অফ’ হওয়া বা ডিসরাপশন হওয়ার ফলে জনমতের সুরক্ষা নিয়ে গভীর সন্দেহ দানা বাঁধছে। বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনাগুলো বেশি দেখা যাচ্ছে বলে তাঁরা প্রতিবাদ জানান। তাঁদের মতে, প্রযুক্তির এই যুগে কেন বারবার সিসিটিভি বিকল হচ্ছে, তার সঠিক ব্যাখ্যা কমিশনের দেওয়া উচিত।

প্রতিনিধি দলের দাবি, গণনার আগের এই সময়টুকু অত্যন্ত স্পর্শকাতর। তাই প্রতিটি স্ট্রং রুমে যেন নিরবচ্ছিন্ন ভিডিও ফুটেজ নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই যেন নজরদারিতে কোনো ফাঁক না থাকে। কমিশন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান না করলে গণন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন – বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

বেতন বকেয়ায় অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের, মরশুম শেষেই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার!

মে দিবসের দিনেই অনুশীলন বয়কট মহমেডান ফুটবলারদের (Mohamedan Footballers)।   স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ...