Sunday, May 3, 2026

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

Date:

Share post:

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। জানা গিয়েছে সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট ও মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবদুর রহমানকে রবিবার কালিয়াচক থানায় (Kaliachalk Police Station) হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ গিয়েছে কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলের কাছেও। দুপুরের মধ্যেই হাজিরার নির্দেশ এনআইএ-র। যেভাবে ভোটের আগে বিজেপির নির্দেশ মেনে কাজ করা ইডি -সিবিআইকে বারবার বাংলায় অতিসক্রিয় ভূমিকায় দেখা গেছে, এবার ভোটের ফলাফল প্রকাশের আগের দিন এভাবে তড়িঘড়ি বেছে বেছে তৃণমূল নেতাদের NIA তলবে রাজনৈতিক অভিসন্ধি দেখছে রাজ্যের শাসক দল।

গত ১ এপ্রিল এসআইআরের (SIR) কাজে কমিশনের গড়ে দেওয়া ট্রাইব্যুনাল মালদহে কাজ করতে গেলে মোথাবাড়িতে তাঁদের ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। রাতভর সাত বিচারককে আটকে রাখা হয়। ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তদন্তে নেমে সিআইডি (CID) গ্রেফতার করে ঘটনার অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে। পরে তাঁকে কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়া হয়।এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ৫২ জনকে। তাঁদের কেউ এনআইএ হেফাজতে রয়েছেন, কেউ আবার জেল হেফাজতে। এবার ভোট গণনার ঠিক আগের দিন এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ পাঠানো নিয়ে রাজনৈতিক মহলের চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...