দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত প্রকাশের মধ্যেই তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রত্যাবর্তন নিয়ে আগাম শুভেচ্ছা জানালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “দিদি আছেন, দিদিই থাকবেন।“ বাংলার ভোটগণনায় ১৬৫ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের খবরটি শেয়ার করে অখিলেশ লেখেন, ২৩৪ টি আসন পাবে তৃণমূল।
আরও খবর: নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর
সোমবার সকাল থেকে রাজ্যে ২৯৩টি আসনে ভোট গণনা (Vote Counting)। তার আগে রবিবার নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি ও কমিশনকে নিশানা করে পোস্ট করেন অখিলেশ (Akhilesh Yadav)। বাংলার ভোটগণনায় ১৬৫ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগের খবরটি শেয়ার করে তথা সমাজবাদী পার্টির প্রধান লেখেন,
“এর মানে হলো, বিজেপি (BJP) সরকারও নির্বাচন কমিশনের ব্যবস্থার উপর আস্থা নেই এবং বিজেপি শোচনীয় পরাজয়ের সম্মুখীন হচ্ছে।
এর আরও অর্থ হল, নির্বাচনে উপস্থিত বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে যে গুঞ্জন শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস ২৩৪টি আসনে জিতছে, তা সঠিক।
দিদি এখানে আছেন, দিদি সেখানেই থাকবেন!”
এর আগেও ভোট চলাকালীনও মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে অখিলেশ লেখেন, ”বিজেপির বিরুদ্ধে একা বাঘিনীর মতো লড়ছেন”। এবার ফলাফলের আগেও মমতা ‘দিদি’র পাশে থাকার বার্তা দিলেন অখিলেশ।इसका मतलब ये हुआ कि चुनाव आयोग की व्यवस्था पर भाजपा सरकार का भी भरोसा नहीं है और भाजपा बुरी तरह हार रही है।
इसका मतलब चुनाव में गये विभिन्न अधिकारियों के बीच की सुगबुगाहट का ये आँकलन भी सही है कि तृणमूल कांग्रेस 234 सीट पर जीत रही है। दीदी हैं, दीदी रहेंगी!@MamataOfficial pic.twitter.com/Ihl1TDqy3j — Akhilesh Yadav (@yadavakhilesh) May 2, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
11h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
14h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
18h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
21h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
