বাংলায় ১৫ বছরের তৃণমূল (TMC) শাসনের অবসান! পদ্ম-শিবিরের ক্ষমতা দখলের ইঙ্গিতের মধ্যেই ‘EVM কারচুপি’র অভিযোগে সরব হলেন তৃণমূল প্রার্থীরা (TMC Candidate)। সোমবার ভোটগণনার মধ্যেই এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হলদিয়ার তাপসী মণ্ডল (Tapasi Mandal) এবং রামনগরের অখিল গিরি (Akhil Giri)। অভিযোগ জানালেও কমিশনের (Election Commission) তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আর তাই রায় ফিরে পেতে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দুই তৃণমূল প্রার্থীর। যদিও কারচুপি নিয়ে এখনও পর্যন্ত স্পিকটি নট কমিশন।

হলদিয়ার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডলের প্রশ্ন, “ভোট হয়ে যাওয়ার পরেও প্রতিটি EVM-এ ৯০%-এর উপরে চার্জ রয়েছে। তা কী করে সম্ভব? তাঁর কথায়, সারাদিন ভোটগ্রহণ হলে EVM-এর চার্জ এত থাকতে পারে না। ইতিমধ্যে হলদিয়ায় ১১ রাউন্ড গণনা শেষ হয়ে গিয়েছে। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন হলদিয়ার তৃণমূল প্রার্থী। সেখানে তিনি বলেন, প্রতিটি EVM-এর ব্যাটারি ৯০%-এর বেশি চার্জ। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হলে, বোতাম টিপলে EVM-এর চার্জ এত থাকার কথা নয়। এর মানে EVM আগে থেকে সেট করা ছিল। সম্পূর্ণটাই কারচুপি করা হয়েছে। আরও পড়ুন: বাংলায় পদ্ম ফুটল, অভিনন্দন মোদির: গেরুয়া পতাকা ওড়ায় বার্তা শাহর
তাপসী মণ্ডলের দাবি, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি। আর তাই জনগণের রায় ফিরে পেতে আদালতে যাচ্ছি। পুরো বিষয়টির বিচারবিভাগীয় তদন্ত চাই। শুধু তাপসী মণ্ডল নয়, একই অভিযোগ জানিয়েছেন রামনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরিও। গণনার মাঝেই তিনি কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। এরপরেই বিস্ফোরক অভিযোগ তোলেন অখিল। তাঁরও দাবি, ২৩ তারিখে ভোট হওয়ার পরেও কীভাবে ৯২ শতাংশ চার্জ ইভিএমে থাকে! রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। এর পরেই গণনা কেন্দ্রের বাইরে অবস্থানে বসেন তিনি। শুধু তাই নয়, এই বিষয়ে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন অখিল গিরি।

–

–

–

–

–
–
–
