Monday, June 8, 2026

ফের অতিসক্রিয়তা! গণনা শেষের আগেই ‘সোনার বাংলা’র জয়গান রাজ্যপালের 

Date:

Share post:

কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজভবন থেকে রাজ্যপাল আর এন রবির অভিনন্দন বার্তা। রাজ্যের বিধানসভা নির্বাচনের ।ফলাফল কমিশনের ঘোষণার পূর্বেই অতিসক্রিয় হয়ে ‘সোনার বাংলা’ বা ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে মানুষের রায়কে আগাম শংসাপত্র দিলেন রাজ্যপাল।

এর আগেও একাধিকবার রাজ্যপালের পদ থেকে প্রশাসনিক বা রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিতে দেখা গিয়েছিল আর এন রবিকে। রাজভবনের অন্দর থেকে বারবার উঠে এসেছে ‘পরিবর্তন’ বা ‘উন্নয়ন’-এর ডাক। সোমবারের বার্তাতেও সেই একই মেজাজে ধরা দিলেন তিনি। নির্বাচন কমিশনের তরফ থেকে যখন চূড়ান্ত তথ্য আসার প্রক্রিয়া জারি রয়েছে, তখনই রাজ্যপাল নিজে থেকে বাংলার মানুষকে অভিনন্দন জানিয়ে কার্যত কমিশনের এক্তিয়ারে ঢুকে পড়েছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

রাজভবন থেকে প্রচারিত বার্তায় রাজ্যপাল রবি জানিয়েছেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়তে বাংলার মানুষ যে সংকল্প দেখিয়েছেন, তার জন্য তিনি সকলকে কুর্নিশ জানাচ্ছেন। তবে পর্যবেক্ষকদের প্রশ্ন, যেখানে ভোট গণনার কাজ বা চূড়ান্ত প্রক্রিয়াকরণ বাকি, সেখানে রাজ্যপাল কোন তথ্যের ভিত্তিতে এই ‘রেসাউন্ডিং রিজলভ’ বা সুদৃঢ় সংকল্পের কথা উল্লেখ করলেন?

আরও পড়ুন – EVM-এ কারচুপির অভিযোগ: আদালতে যাওয়ার হুঁশিয়ারি তাপসী-অখিলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...