EVM-এ কারচুপির অভিযোগ: আদালতে যাওয়ার হুঁশিয়ারি তাপসী-অখিলের

বাংলায় ১৫ বছরের তৃণমূল (TMC) শাসনের অবসান! পদ্ম-শিবিরের ক্ষমতা দখলের ইঙ্গিতের মধ্যেই ‘EVM কারচুপি’র অভিযোগে সরব হলেন তৃণমূল প্রার্থীরা (TMC Candidate)। সোমবার ভোটগণনার মধ্যেই এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হলদিয়ার তাপসী মণ্ডল (Tapasi Mandal) এবং রামনগরের অখিল গিরি (Akhil Giri)। অভিযোগ জানালেও কমিশনের (Election Commission) তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আর তাই রায় ফিরে পেতে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দুই তৃণমূল প্রার্থীর। যদিও কারচুপি নিয়ে এখনও পর্যন্ত স্পিকটি নট কমিশন।
Sponsored

হলদিয়ার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডলের প্রশ্ন, "ভোট হয়ে যাওয়ার পরেও প্রতিটি EVM-এ ৯০%-এর উপরে চার্জ রয়েছে। তা কী করে সম্ভব? তাঁর কথায়, সারাদিন ভোটগ্রহণ হলে EVM-এর চার্জ এত থাকতে পারে না। ইতিমধ্যে হলদিয়ায় ১১ রাউন্ড গণনা শেষ হয়ে গিয়েছে। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন হলদিয়ার তৃণমূল প্রার্থী। সেখানে তিনি বলেন, প্রতিটি EVM-এর ব্যাটারি ৯০%-এর বেশি চার্জ। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হলে, বোতাম টিপলে EVM-এর চার্জ এত থাকার কথা নয়। এর মানে EVM আগে থেকে সেট করা ছিল। সম্পূর্ণটাই কারচুপি করা হয়েছে। আরও পড়ুন: বাংলায় পদ্ম ফুটল, অভিনন্দন মোদির: গেরুয়া পতাকা ওড়ায় বার্তা শাহর
তাপসী মণ্ডলের দাবি, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি। আর তাই জনগণের রায় ফিরে পেতে আদালতে যাচ্ছি। পুরো বিষয়টির বিচারবিভাগীয় তদন্ত চাই। শুধু তাপসী মণ্ডল নয়, একই অভিযোগ জানিয়েছেন রামনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরিও। গণনার মাঝেই তিনি কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। এরপরেই বিস্ফোরক অভিযোগ তোলেন অখিল। তাঁরও দাবি, ২৩ তারিখে ভোট হওয়ার পরেও কীভাবে ৯২ শতাংশ চার্জ ইভিএমে থাকে! রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। এর পরেই গণনা কেন্দ্রের বাইরে অবস্থানে বসেন তিনি। শুধু তাই নয়, এই বিষয়ে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন অখিল গিরি।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
10h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
17h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
20h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
