Saturday, June 27, 2026

মঙ্গলের সকালেও অমীমাংসিত রাজারহাট-নিউটাউন কেন্দ্রের ফলাফল, চলছে গণনা

Date:

Share post:

বাংলায় প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি, ডবল সেঞ্চুরি পার করে একক সংখ্যাগরিষ্ঠতায় বঙ্গজয়ী গেরুয়া প্রার্থীদের কাছে যখন তৃণমূলের একাধিক হেভিওয়েট মন্ত্রীরা পরাজিত হয়েছেন, তখনও মাটি কামড়ে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের (Rajarhat Newtown Assembly) জোড়াফুলের প্রার্থী তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। এখনও চলছে গণনা।

সোমবার ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যায় ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া (Pijush Kanoria) জয়ী হয়েছেন। এরপরই রিকাউন্টিং দাবি করেন তাপস। ১৭ রাউন্ড শেষে ৩২৩ ভোটে তৃণমূলের প্রার্থী যখন এগিয়ে, তখন বিজেপি প্রার্থী আবার পুনর্গণনা চান বেশ কয়েকটি বুথে। রি-কাউন্টিংয়ের আবেদনের ভিত্তিতেই মঙ্গলবার সকালেও ভোট গণনা চলছে। দুপুর ১টা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, ফলাফল অমীমাংসিত। রাজারহাট নিউটাউনের দাপুটে নেতা তাপস কি তৃণমূলের জয়ী কেন্দ্রের তালিকায় আরও একটা নাম জুড়তে পারবেন, এখন সেটাই দেখার।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...