Tuesday, June 16, 2026

‘সিজারস ব্যারিকেড’ উঠল মমতার বাড়ির গলির সামনে থেকে!

Date:

Share post:

‘সিজারস ব্যারিকেড’ উঠল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির গলির সামনে থেকে। বিধানসভা নির্বাচনেক ফল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল সুপ্রিমোর বাড়ির সামনে দিকের রাস্তার উপর থেকে ’ব্যারিকেড’ সরিয়ে নেওয়া হল।

এতদিন তৃণমূল (TMC) সভানেত্রীর বাড়ির সামনের রাস্তায় ছিল কড়াকড়ি। স্থানীয়দের অভিযোগ, বাড়ি থেকে বেরনোর সময় সঙ্গে আধার কার্ড রাখতে হত। কিন্তু ফলপ্রকাশের ঠিক পরের দিন সকালে চিত্রটা সম্পূর্ণ বদলে গেল। ‘সিজারস ব্যারিকেড’ (Caesar’s Barricade) খুলে দেওয়া হল। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে নিরাপত্তারক্ষী থাকলেও তাঁরা কাউকে আটকাচ্ছেন না।
আরও খবর: বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বিজেপির বিপুল জয়ের পরে কালীঘাট (Kalighat) জুড়ে মিছিল করেন কর্মী-সমর্থকেরা। কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গলির মুখে কাঁচির মতো ব্যারিকেড ছিল। কিন্তু সকাল হতেই দেখা গেল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সেই ব্যারিকেড (Caesar’s Barricade) একদিকে সরানো। স্থানীয়দের মতে, আগে কেউ ওই গলি দিয়ে যেতে চাইলে জিজ্ঞাসাবাদ করে তবেই ছাড়তেন নিরাপত্তারক্ষীরা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এক বাসিন্দাদের দাবি, পাড়ার মুদিখানার দোকান গেলেও পকেটে আধার কার্ড রাখতে হত। নিজের নাম, বাবার নাম ইত্যাদি বললে তবেই ওই পাড়ায় ঢোকা যেত। কিন্তু ফলঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সব কড়াকড়ি শেষ।

Related articles

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...