Tuesday, June 16, 2026

“যৌন হেনস্থার শিকার নিজেও”! ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

Date:

Share post:

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্য়ে আনলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat )। কয়েক বছর আগেই কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এবার হেনস্থার শিকার হওয়া মহিলাদের নাম প্রকাশ্য়ে আনলেন ভিনেশ(Vinesh Phogat )। একটি ভিডিও পোস্ট করে যে ৬ জন মহিলা কুস্তিগির ব্রিজভূষণের(Brij Bhushan Sharan Singh) যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তাঁদের পরিচয় প্রকাশ্যে নিয়ে এলেন, তাঁর মধ্যে যে তিনি নিজেও আছেন সেটাও জানাতে ভুল করেননি ভিনেশ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে মহিলা কুস্তিগীর বলেছেন “যেহেতু বিষয়টি এখনও বিচারাধীন তাই আমি কিছু বলিনি। কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, ব্রিজভূষণের যৌন হেনস্তার শিকার আমি নিজেও।”

ব্রিজভূষণের উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রায়াল আয়োজন করা হচ্ছে। সেটিও তাঁরই ব্যক্তিগত কলেজে। ভিনেশের বক্তব্য, ‘ওর নিজের কলেজে প্রতিযোগিতা হচ্ছে। সেখানে সব পরিশ্রমী ক্রীড়াবিদ ন্যায্য সুযোগ পাবে এটা বিশ্বাস করা কঠিন।’ তাঁর সরাসরি অভিযোগ, ‘কোন রেফারি ম্যাচ পরিচালনা করবে, কে কত পয়েন্ট পাবে, সবকিছু ব্রিজভূষণ ও তাঁর লোকজন নিয়ন্ত্রণ করবে। সরকার ও ক্রীড়া মন্ত্রক চুপ করে দেখছে।’

১৮ মাস পর ম্যাটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনেশ ফোগাট। কিন্তু এমন পরিস্থিতিতে প্রতিযোগিতায় নামা নিয়ে তিনি নিজেই সন্ধিগ্ধ। তাঁর কথায়, ‘আপনি ভাবতে পারেন, ওর জায়গায় গিয়ে খেলতে হবে, চারপাশে ওর লোকজন থাকবে… এই অবস্থায় নিজের সেরাটা দেওয়া খুব কঠিন। ’

২০২৩ সালের আন্দোলনের সময় অলিম্পিক পদকজয়ী সহ একাধিক কুস্তিগির রাস্তায় নামেন। সেই ঘটনার জেরে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হয়। আপাতত মামলার শুনানি চলছে। এই আবহে বিনেশের প্রকাশ্য স্বীকারোক্তি নতুন করে প্রশাসনের উপর চাপ বাড়াল।

Related articles

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...

বেআইনি নির্মাণ? অভিষেকের কালীঘাটের বাড়িতে মাপজোক পুরসভার

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যখন ভবানী ভবনে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee),...