Wednesday, May 6, 2026

দায় ঘাড়ে নিয়ে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা তৃণমূলের বিদায়ী বিধায়কের

Date:

Share post:

১৫ বছরের পর তৃণমূল (TMC) জমানা শেষে রাজ্যে বইছে গেরুয়া ঝড়। এরপরেই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক বিবেক গুপ্ত (Vivek Gupta)। সোমবার রাতেই হারের সমস্ত দায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। এবার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে যদিও তৃণমূলের প্রার্থী করা হয়েছিল বিজয় উপাধ্যায়কে। যদিও পাঁচ হাজারের বেশি ভোটে জোড়াসাঁকো কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপির বিজয় ওঝা।

বিবেক গুপ্ত লিখছেন, “ভোটে এহেন ফলাফলের দায় সম্পূর্ণ আমার। একজন নেতা হিসাবে এই ব্যর্থতা মেনে নিচ্ছে। তাই দলের সব পদ থেকে ইস্তফা দিলেন। নেতৃত্বের পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছি।” জোড়াসাঁকোর মানুষদের উদ্দেশ্যে তিনি লেখেন, “জোড়াসাঁকোর মানুষ নিজেদের মতামত স্পষ্ট জানিয়েছেন। পাঁচ বছরের জন্য বিজয় ওঝাকে জোড়াসাঁকোর জন্য বেছে নিয়েছেন মানুষ। আশা করি উনি ভালোভাবে কাজ করবেন।”

Related articles

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...