Wednesday, June 24, 2026

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

Date:

Share post:

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত মালদহ এবং উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলা থেকে অশান্তির খবর এসেছে। মালদহে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। অন্য দিকে বীরভূমে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে। সব মিলিয়ে রাজ্যে পালাবদলের পর ভোট-পরবর্তী হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজনৈতিক মহল।

বুধবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বসিরহাট। সেখানে গুলি চালনার ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও বাকিরা এখনও অধরা। বসিরহাট দক্ষিণের জয়ী তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্রের দাবি, এটি নিছকই এলাকা দখলের লড়াই, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। অন্য দিকে মধ্যমগ্রামেও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অশান্তির খবর মিলেছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, নিজেদের ব্যর্থতা ঢাকতেই শাসক দল দায় চাপাচ্ছে তাদের ওপর।

মালদহের ইংরেজবাজারেও বৃহস্পতিবার খুনের ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এক ব্যক্তিকে। ১ নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকার এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শুধু তাই নয়, ইংরেজবাজারের ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের দফতর ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল বিজেপি কর্মীর বিরুদ্ধে। বীরভূমের নানুরে তৃণমূলের বুথ সভাপতি আবির শেখকে গলা কেটে খুনের ঘটনায় চার জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মঙ্গলবার বিজেপির বিজয় মিছিল থেকে এক দল সশস্ত্র লোক তাঁদের ওপর চড়াও হয়েছিল।

কলকাতার বেলেঘাটাতেও অশান্তির আঁচ পৌঁছেছে। ১৭ নম্বর ওয়ার্ডে বস্তিবাসীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এক বৃদ্ধার বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বেলেঘাটা থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। তবে ২৪ ঘণ্টা কেটে গেলেও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। দফতর এবং বসতবাড়িতে হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীদের একাংশ।

আরও পড়ুন- ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

_

_

_

_

_

_

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...