অন্যদিকে, নতুন সরকার গঠনের প্রস্তুতি এখন তুঙ্গে। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই নবনির্বাচিত বিধায়কদের বৈঠক এবং পরিষদীয় দলনেতা নির্বাচনের কাজ প্রায় শেষ। আগামী শনিবার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। সেই মেগা অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখছেন দলের শীর্ষ নেতৃত্ব।বিধানসভা ভেঙে দেওয়ার ফলে নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করা এবং নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ না হওয়া পর্যন্ত যাবতীয় প্রশাসনিক কাজ এখন অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মাধ্যমেই চলবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম অধিবেশনেই বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে।
আরও পড়ুন- চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা
_
_
_
_
_
_
_
_
















