Wednesday, June 24, 2026

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

Date:

Share post:

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজয় এবং ভোট গণনাকেন্দ্রে অনভিপ্রেত হেনস্থার ঠিক ৯৬ ঘণ্টা পর নীরবতা ভাঙলেন তিনি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এক বার্তার মাধ্যমে রাজ জানিয়ে দিয়েছেন, তাঁর রাজনৈতিক জীবনের পথচলা এখানেই শেষ।

২০২১ সালে রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল টলিউডের এই সফল পরিচালকের। গত পাঁচ বছর বারাকপুরের বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। তবে ২০২৬-এর নির্বাচনে ফের প্রার্থী হলেও শেষ রক্ষা হয়নি। গণনাকেন্দ্র ছাড়ার সময় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। সেই সময় নিজেকে সংযত রেখে হাসিমুখে বেরিয়ে গেলেও, কয়েক দিনের ব্যবধানে বড় সিদ্ধান্ত নিলেন রাজ। তিনি লিখেছেন, ‘জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি, সেটা নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। সিনেমার মাধ্যমে মানুষকে আনন্দ দিয়েছি, সেখানেও কখনও জিতেছি, আবার কখনও হেরেছি। তবে ২০২১ থেকে শুরু হওয়া আমার এই রাজনৈতিক অধ্যায় ২০২৬-এই শেষ হল।’

নির্বাচনে হার মেনে নিয়ে জনমতকে সম্মান জানিয়েছেন রাজ। রাজ্যে পালাবদলের পর নবনির্বাচিত বিজেপি সরকারকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। রাজের কথায়, ‘বাংলার মানুষের মতামতে রাজ্যে নতুন সরকার এসেছে। আগামী ৯ মে তাঁরা শপথ নেবেন। তাঁদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ উন্নতির পথে এগিয়ে যাবে এবং মানুষের সমস্যার সমাধান হবে।’ রাজ চক্রবর্তীর এই আকস্মিক ঘোষণা বিনোদন এবং রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, রাজনীতির ময়দান ছাড়লেও মানুষের শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি সর্বদা পাশে থাকবেন। আপাতত নিজের পুরনো পরিচিতি অর্থাৎ পরিচালনার কাজেই তিনি সম্পূর্ণ মনোনিবেশ করতে চান বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।

আরও পড়ুন- মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

_

_

_

_

_

_

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...