Sunday, June 28, 2026

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

Date:

Share post:

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে যান তারকা দম্পতি। কিন্ত বেঙ্গালুরুতে রেস্তরাঁয় গিয়ে মালিককেই বিপাকে ফেললেন হোটেলের কর্ণধারকে।

বেঙ্গালুরুর বিখ্যাত রেস্তরাঁ সেন্ট্রাল টিফিন রুমে যান বিরুষ্কা (Anushka Sharma, Virat Kohli)। তাঁরা যাওয়ার আগেই হোটেলের মালিক গণেশ পূজারীকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু তিনি খরবটা ভুয়ো বলেই উড়িয়ে দেন। এরপরও তাঁকে জানানো হয়, কিন্ত তিনি বিষয়টি গুরুত্ব দেননি।অবশেষে তাঁদের আগমনের কিছুক্ষণ আগে ফের জানানো হতে টনক নড়ে। বিরুষ্কা আসতেই তাদের হোটেলের এক তোলায় বসানো হয়।

একটি সংবাদমাধ্যমে গণেশ জানান, “আমাকে জানানো হয়, বিরাট-অনুষ্কা উপস্থিত হয়েছেন। দু’টো গাড়ি নিয়ে এসেছেন তাঁরা। আমি তখনও সেটা বিশ্বাস করতে পারিনি। তবে আমরা চেষ্টা করেছি, যাতে ওঁদের কোনও অসুবিধা না হয়।” অনুষ্কা জানান, তিনি কলেজে পড়ার সময় এই রেস্তরাঁয় আসতেন। রেস্তরাঁর জন্য শুভেচ্ছাবার্তাও লিখে দিয়েছেন বিরুষ্কা।

কিন্তু খবর রটে যেতেই গোটা এলাকায় প্রচুর জন সমাগম হয়। ফলে সব গাড়ি আটকে যায়, পুলিশের কাছে আগে আগাম খবর ছিল না। ফলে তাদের হিমশিম খেতে হয়। পুলিশের পক্ষ থেকে হোটেল মালিককে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে কোনও তারকা তাঁর হোটেলে এলে আগাম খবর দিতে, না তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...