Wednesday, June 24, 2026

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

Date:

Share post:

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের মেগাস্টার আমির খান। শুক্রবার কলকাতা বিমানবন্দরে আমির খানকে দেখা যেতেই জল্পনার সূত্রপাত। বাংলায় নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষেই আমিরের এই ‘সিক্রেট’ ভিজিট কিনা এই নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু সব জল্পনায় জল ঢেলে খবর পাওয়া গেল কলকাতায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন আমির।

ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের ছবিও পোস্ট করেছেন কয়েকজন। আমিরের উপস্থিতির সাথে যে রাজনীতির কোনও সম্পর্ক নেই সেই কথা স্পষ্ট হয়ে গেল। গত জানুয়ারি মাসে ছেলে জুনেইদ খানের সিনেমার কাজে অরিজিৎ সিংয়ের বাড়ি জিয়াগঞ্জে গিয়েছিলেন তিনি। গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার কথা বললেও, আমিরের সঙ্গে বন্ধুত্বের কথা সবাই জানে। তবে এবার জিয়াগঞ্জ আর যান নি, কলকাতার ওই পার্টিতেই এসেছিলেন আমির।

আরও পড়ুন – রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...