Sunday, May 10, 2026

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

Date:

Share post:

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। যেকোনও ঘাতক অস্ত্র সঠিক জায়গায় নিশানা করতে পারে এই ক্ষেপণাস্ত্র। গত ৮ মে (শুক্রবার) ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেখা হয়। অগ্নি-৫ ভারতীয় সেনার (Indian Army) শক্তি বৃদ্ধি করল বলে মনে করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রকের (Indian Defence Ministry) তরফে জানানো হয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য ওড়িশা থেকে ভারত মহাসাগরের বিস্তীর্ণ অংশে নিশানা করা হয়েছিল। সব ক্ষেত্রেই প্রায় একশো শতাংশ সফলতা এসেছে। ‘অগ্নি-৫’ (Agni -5)-এ রয়েছে একাধিক স্বয়ংক্রিয় ভাবে নিশানাযোগ্য রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তি (MIRV)। ফলে শুধু পরমাণু বোমা ছাড়াও অন্যান্য ঘাতক অস্ত্র কয়েকশো কিলোমিটার জুড়ে বিস্তৃত একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে তা হানা দিতে পারে। যদিও এতে ঠিক কতগুলি ওভারহেড রয়েছে তা এখনও স্পষ্ট নয়।২০২৪ সালের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘অগ্নি- ৫’ ক্ষেপণাস্ত্রকে ‘দিব্যাস্ত্র’ বলে উল্লেখ করেছিলেন। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চিন, রাশিয়ার পর এবার ভারতের কাছেও এসে গেল এই অত্যাধুনিক অস্ত্র।

 

Related articles

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...