Saturday, June 27, 2026

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

Date:

Share post:

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে আনা হল সুব্রত গুপ্তকে (Subrata Gupta)। অন্যদিকে নতুন আপ্ত সহায়কের পাশাপাশি মুখ্যমন্ত্রীর দুজন যুগ্ম সহায়ক বেছে নেওয়া হল রাজ্যের আধিকারিকদের মধ্যে থেকে। উপদেষ্টার পদে প্রবীণ আধিকারিক বেছে নেওয়া হলেও যুগ্ম সহায়ক (Joint Secretary) পদে আনা হল দুই তরুণ আইএএস-কে (IAS)।

রবিবার রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের তরফে বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়কের (Joint Secretary) নাম ঘোষণা করা হল। তাঁরা হলেন – আইএএস পি প্রমথ ও আইএএস নবনীত মিত্তল। সোমবারই নবান্নে প্রথম বড় আকারের প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময়ই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এই দুই আধিকারিক।

আরও পড়ুন : সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

নির্বাচন ঘোষণা হওয়ার সময় থেকে রাজ্যের প্রশাসনিক পদে রদবদল নিত্য নৈমিত্তিক করে তুলেছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার শপথ গ্রহণের পরে সেই পরিবর্তিত আধিকারিকদের উপরও কতটা ভরসা করছে বিজেপি, তা নিয়েও উঠছে প্রশ্ন। নির্বাচনের সময়ে এই দুই আইপিএসের মধ্যে পি প্রমথ ছিলেন ক্ষুদ্র-কুটির শিল্প ও বস্ত্র দফতরের যুগ্ম সচিব ছিলেন। অন্যদিকে নবনীত মিত্তল ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...