Sunday, June 28, 2026

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Date:

Share post:

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে ‘অতি সতর্ক’ প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় একসঙ্গে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। অর্থাৎ, ‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ের মধ্যেই রাখা হবে শুভেন্দুকে।

২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কেন্দ্র সরকারের দেওয়া নিরাপত্তা পেতেন শুভেন্দু। ২০২১ সালে বিরোধী দলনেতা হওয়ার পরেও সেই নিরাপত্তা বজায় ছিল। সে সময় রাজ্য সরকারের তরফে পুলিশি নিরাপত্তা দেওয়ার প্রস্তাব এলেও তা নেননি তিনি। পরে তাঁর উপর একাধিক হামলার আশঙ্কার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে জেড পর্যায়ের নিরাপত্তা দেয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সেই সিআরপিএফ নিরাপত্তা বলয়েই ছিলেন শুভেন্দু। আরও পড়ুন: অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর নিয়ম অনুযায়ী তাঁর নিরাপত্তার দায়িত্ব এখন রাজ্য পুলিশের উপরেই বর্তায়। কিন্তু সম্প্রতি আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনার পর প্রশাসন আরও সতর্ক হয়েছে। সেই কারণেই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার না করে তা বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের বিশেষ প্রশিক্ষিত একটি দলও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে। প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ঘিরে নতুন ছক তৈরি হয়েছে নবান্নে। শুভেন্দু ব্যক্তিগত ভাবে অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটোপ পছন্দ না করলেও তাঁর দৈনন্দিন কর্মসূচিতে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে ভারসাম্য রেখেই গোটা পরিকল্পনা তৈরি করা হয়েছে। আপাতত কয়েক মাস এই দ্বিস্তর নিরাপত্তা বলয়েই রাখা হবে মুখ্যমন্ত্রীকে। প্রশাসনের আশঙ্কা, রাজনৈতিক পালাবদলের আবহে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক, তা চায় না সরকার। সেই কারণেই নিরাপত্তা নিয়ে কোনও রকম শিথিলতা দেখাতে নারাজ নবান্ন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...