আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।
যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান কোচ অস্কার ব্রুজো। শেষ ম্যাচের তুলনায় দলে ৫ বদল করেন অস্কার। লিগের শেষ লগ্নে এসে দল নিয়ে স্প্যানিশ কোচের পরীক্ষা নিরীক্ষা বজায় থাকল পাঞ্জাবের বিরুদ্ধেও। শুরু থেকে আক্রমণে ধার বেশি ছিল পাঞ্জাবেরই। ম্যাচের ৬ মিনিটে পাঞ্জাবের ড্যানিয়েলের দূর প্লালার শট পোষ্টে লাগল।

শুরুতেই হলুদ কার্ড দেখলেন সৌভিক, ২৫ মিনিটের বেশি সৌভিককে মাঠেই রাখলেন না কোচ। ডাগ আউটে ফিরে কোচের উপর মেজাজও দেখিয়ে বসলেন সৌভিক। ২৯ মিনিটে মিগুয়েলের থ্রু থেকেই বল পেয়ে কাজে লাগাতে পারলেন না বিপিন। ৩০ মিনিটে খারাপ ট্যাকেল করে হলুদ কার্ড দেখলেন রশিদ। সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ দু দলই। ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ০-০।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনের চাপ বাড়াতে থাকে পাঞ্জাব। শুরুতেই বিষ্ণুর ক্র্শ থেকে বল গোলে পাঠাতে পারলেন না রাকিব । ৫৩ মিনিটে পাঞ্জাবেরশামির দুরন্ত সেভ করে পতন রোধ করলেন গিল ।

৫৭ মিনিটে জেলকোভিচের গোলমুখী শট রুখে দিলেন গিলই।লাল হলুদ রক্ষণকে চাপে রেখে ক্রমাগত চাপ বজায় রাখতে থাকে পাঞ্জাব। কিন্ত তেকাঠিতে বল কোনও ভাবেই রাখতে পারছিলেন না পাঞ্জাব ফুটবলাররা।
লাল হলুদের খেলায় ছিল ছন্নছাড়া ভাব, কোনও আক্রমণই দানা বাঁধছিল না।

৭৩ মিনিটে মিগুয়েলের শট পোস্টে লেগে ফিরল। গোলের সন্ধানে একসঙ্গে তিন পরিবর্তন করলেন অস্কার। ইউসেফের জায়গায় আন্তন, বিষ্ণুর জায়গায় নন্দকুমার, আনোয়ারের জায়গায় জয় গুপ্ত নামালেন।কিন্তু কাজের কাজ হল না। শেষ পর্যন্ত কোনও দলই গোল করতে পারে নি।

এই ম্যাচ ড্র করে লিগে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখল ইস্টবেঙ্গল। তবে মঙ্গলবার মোহনবাগান জিতলেই এক নম্বর জায়গা হারাবে লাল হলুদ। লিগের যা পরিস্থিতি তাতে ডার্বি এবার লিগের ভাগ্য নির্ধারণ করতে পারে।

–
–
–
–
–
