Saturday, June 27, 2026

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

Date:

Share post:

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় এর আগে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বক্সারের বাসিন্দা ভিকি মৌর্য, ময়ঙ্ক মিশ্র ও বিশাল শ্রীবাস্তবকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ভিকি মৌর্য এবং ময়ঙ্ক মিশ্রর বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। আর তাদের লুকিয়ে থাকতে সাহায্যকারী বিশাল শ্রীবাস্তবের বিরুদ্ধেও প্রায় দশটি মামলা নথিভুক্ত আছে। আরও পড়ুন: হাওড়ার তৃণমূল নেতার বাড়িতে ‘গোপন সুড়ঙ্গ’! ‘ডন’ শামিমের খোঁজে তল্লাশি

অন্য দিকে, গ্রেফতার হয়েছে অন্যতম প্রধান অভিযুক্ত রাজ সিং। এই গ্রেফতারির পরই তদন্তে উঠে এসেছে, বিহার এবং পূর্বাঞ্চল এলাকার পেশাদার শ্যুটারদের একটি দলের জড়িত থাকার সম্ভাবনা। এই অভিযুক্তের বিরুদ্ধে ২০২০ সালে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ রয়েছে। সেই মামলায় জামিনে মুক্ত থাকাকালীন সময়েই চন্দ্রনাথ রথ খুনের ঘটনাটি ঘটায়। রাজ সিংয়ের সঙ্গে বিহারের আন্ডারওয়ার্ল্ডের ঘনিষ্ঠ যোগাযোগের সম্ভাবনা উঠে আসছে সেই ক্ষেত্রে এর পিছনে কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। চলতি মাসের ৬ তারিখ, রাতে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। এই ঘটনায় গুরুত্বপূর্ণ হল কী কারণে খুন হতে হল চন্দ্রনাথ রথকে। তা এখনও জানা যায়নি। চলছে তদন্ত।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...