Monday, June 8, 2026

অবসর নিয়ে প্রীতমকে চ্যালেঞ্জ অরিজিতের! তারপর…

Date:

Share post:

ভক্তদের আশাহত করে কয়েক মাস আগেই প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন ‘রং দে তু মোহে গেরুয়া’ গায়ক। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh) তা নিয়ে আজও কোনও সিদ্ধান্তে আসতে পারিনি বলিউড। এবার নেপথ্য কারণ প্রকাশ্যে আনলেন সুরকার প্রীতম (Music Director Pritam)। জানালেন, অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগের রাতেই তাঁকে চ্যালেঞ্জ জুড়েছিলেন ‘পদ্মশ্রী’ গায়ক।

প্রীতমের সুরে অরিজিতের কণ্ঠ মিশে যাওয়া মানেই বলিউডি মিউজিক জগতে এক ম্যাজিকের সৃষ্টি। ‘চন্না মেরেয়া’ থেকে ‘কেশরিয়া’ বারবার তা প্রমাণ করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতম (Pritam) জানান, তিনি নিজেই বেশ কিছুদিন ধরে একটু বিরতি নিতে চাইছিলেন, যাতে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। অরিজিতকে নাকি মজার ছলে তিনি প্রায়ই বলতেন, “আমি এবার অবসর নেব। তারপর তোমার জিয়াগঞ্জে গিয়ে দুজনে মিলে তারাপীঠ ঘুরতে যাব।” প্রীতমের মুখে অবসরের কথা শুনে অরিজিৎ (Arijit Singh) সেদিন সটান বলে বসেন, “যেদিন আপনি রিটায়ার করবেন, সেদিন আমিও করব।” এরপরের দিন সকালেই সেই হৃদয়বিদারক সিদ্ধান্তের ঘোষণা। খবরের শিরোনাম হয়ে উঠেছিল একটাই লাইন, ‘প্লেব্যাক ছাড়লেন অরিজিত সিং’। গায়ক অবশ্য এরপর সুরকারকে ফোন করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন,“আমি তো করে দিলাম, কিন্তু আপনার দ্বারা এটা হবে না!” প্রীতম জানিয়েছেন, অরিজিতের জনপ্রিয়তার কারণে তাঁর উপর চাপ ক্রমশ বাড়ছিল। তবে তিনি আশাবাদী শ্রোতাদের জন্য আসমুদ্র হিমাচলের পছন্দের গায়ক ভবিষ্যতে নিশ্চয়ই কোনও নয়া চমক নিয়ে আসবেন। তাই আপাতত জিয়াগঞ্জের ছেলেটাকে একান্ত নিজের মতো করেই বাঁচতে দেওয়া হোক বলে মন্তব্য করেছেন বাঙালি সুরকার।

 

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...