Saturday, June 27, 2026

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

Date:

Share post:

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader) বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা বিচারাধীন। মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। উত্তর কাশীপুর থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ (STF)। মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে একথা জানান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা (Ajay Nanda)। একই সঙ্গে এদিন আত্মসমর্পণ করেন মাধাই পাত্র নামে এক মাওবাদী নেতা। নিজের দলের সদস্যদেরও পার্টি ছেড়ে মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) জানান, কলকাতা পুলিশের এসটিএফ (STF) উত্তর কাশীপুর থেকে শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে গ্রেফতার করেছে। পূর্ব ও পশ্চিম সিংভূম এলাকায় সক্রিয় শ্রদ্ধা বিহার-ঝাড়খণ্ড বেঙ্গল রিজিওনাল কমিটির সদস্য ছিলেন। তাঁর শারীরিক পরিস্থিতি ভালো নয় বলে জানিয়েছেন অজয় নন্দা। তিনি জানান, এই মাওনেত্রীর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। সূত্রের খবর শ্রদ্ধার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা বিচারাধীন। তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। আগেও তাঁকে গ্রেফতার করা হয়। যেহেতু এই মাওবাদী নেত্রী ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন সেই কারণে ঝাড়খণ্ড পুলিশ এখানে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানান কলকাতার পুলিশ কমিশনার।

এদিন আরও এক মাওবাদী নেতা মাধাই পাত্র কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তিনি দীর্ঘদিন ধরে মাওবাদীদের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করেছেন বলে জানান অজয় নন্দা। মূল স্রোতে ফিরতে চেয়েই তিনি আত্মসমপর্ণ করতে চান বলে জানায় পুলিশ। পুলিশ কমিশনার জানান, “অনেক দিন মাওবাদী কার্যকলাপ করার পরে তিনি এখন আত্মসমর্পণ করে সাধারণ জীবনযাপন করতে চাইছেন। তিনি মূলস্রোতে ফিরতে চাইছেন। আমাদের যে আত্মসমর্পণ এবং পুনর্বাসন প্রকল্প রয়েছে, সেই অনুযায়ী তাঁকে সাহায্য করা হবে।” এর পরে মাধাইকে সাংবাদিকদের মুখোমুখি আনে পুলিশ।
আরও খবরবিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

মাধাই জানান, “পার্টিতে যুক্ত হওয়ার সময় রীতিনীতি ভাল ছিল। কিন্তু পরে সব বদলে যায়। সমাজের পরিবর্তন হয়েছে। সেই সব বিচার করে সমাজে মুখ্য ধারায় ফিরে আসার চিন্তা করেছি। মুখ্যধারায় কাজকর্ম করতে চাই।” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাওবাদী নেতা জানান, “অনেক সংগঠনে কাজ করেছি। শেষবার ছিলাম সারেন্ডায়। ওখানে থেকে আমার শারীরিক অবস্থা খারার হয়ে যায়। আমি ইনচার্জের কাছে অনুমতি নিয়ে এসে সারেন্ডার করতে এসেছি।” শেষে সব মাওবাদী  নেতা-কর্মীদের মূলস্রোতে ফেরার আহ্বান জানান মাধাই।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...