বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত আইসি (IC) সমর দে ও সাব ইনস্পেক্টর (SI) সুকুমার রুইদাস। অভিযোগ, ফল বেরোনোর পরে বিজেপি (BJP) প্রার্থীকে মারধর করা হয়। এক ভাইরাল ভিডিওর (সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) সূত্র ধরেই এই পদক্ষেপ বলে খবর।
Sponsored

অভিযোগ, বিধানসভা ভোটের ফলপ্রকাশের ঠিক পরের দিন ৫ মে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালের উপর চড়াও হয় পুলিশ (Police)। ভাইরাল ভিডিও-তে দেখা যায়, আইসি সমর দে-সহ কয়েকজন পুলিশকর্মী ওই বিজেপি প্রার্থীকে কার্যত মারধর করতে করতে পুলিশের গাড়িতে তুলছেন।
তৃণমূলের তরফে অভিযোগ, ফলপ্রকাশের পরে বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বারুইপুর থানার আইসি ও অন্য আধিকারিকরা। বিজেপির পাল্টা অভিযোগ, প্ররোচনা ছাড়াই বিশ্বজিৎ পালকে রাস্তায় আটকে মারধর করে পুলিশ। তাঁর নামে মিথ্যা মামলাও সাজানো হয়েছে বলেও অভিযোগ।
বিজেপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। প্রাথমিক তদন্তে ওই দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলায় তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
