Saturday, May 16, 2026

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

Date:

Share post:

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের আগে সকালে নিউটাউনে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে দেখা করতে গেলেন শুভেন্দু। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা শেষে বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মিঠুন চক্রবর্তী যেভাবে বিজেপির (BJP) জন্য জেলায় জেলায় প্রচার করেছেন সেটা এক কথায় অনবদ্য। এই জয়ের নেপথ্য কারিগর হচ্ছেন রুপোলি পর্দার ‘মহাগুরু’। পাশে দাঁড়িয়ে থাকা আবেগপ্রবণ নেতা-অভিনেতাও শুভেন্দুকে বাংলার ‘সেরা মুখ্যমন্ত্রী’ তকমা দিয়ে প্রশংসায় ভরিয়ে দেন।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রীর ব্যস্ত সফর শুরু হয়ে গেছে। তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুভেন্দু অধিকারী নিজেই জানান যে তিনি নিজেই ‘মহাগুরু’র নিউটাউনের বাড়িতে যাবেন। সেই মতো শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা যাওয়ার আগে মিঠুনের কলকাতার বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মিঠুনদা বিগত এক বছর ধরে রাজ্যের দিকে দিকে ঘুরে অসংখ্য কর্মিসভা করেছেন। দলের একেবারে নীচুতলার কর্মীদের চাঙ্গা করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। বিশেষ করে নির্বাচনের শেষ তিন-চার মাসে তো তাঁর প্রচার সভার কোনও গুনতি ছিল না। ঐকান্তিক প্রয়াস ছিল। এই নির্বাচনে সবথেকে বেশি প্রচার করেছেন। ওনাকে সাংগঠনিক পদ দিলেও নেন না। নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। আজ আমি মুখ্যমন্ত্রী হতে পেরেছি ঠিকই, তবে আমার এই সাফল্যের অন্যতম প্রধান কারিগর হলেন মিঠুনদা।” নতুন মুখ্যমন্ত্রীর কাছে প্রশংসা শোনার পর তাকে জড়িয়ে ধরেন ‘ডিস্কো ড্যান্সার’ অভিনেতা। শুভেন্দুর কাজের প্রশংসা করতে গিয়ে মিঠুনের প্রতিক্রিয়া, ”এর চেয়ে ভাল মুখ্যমন্ত্রী আর হবে না। পশ্চিমবঙ্গে এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পাবে না। শপথ নেওয়ার পরের মুহূর্ত থেকে ইনি কাজ শুরু করেছেন। আগামী দিন আর কী কী হয়ে সকলে দেখবেন।”

 

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...