Sunday, May 17, 2026

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

Date:

Share post:

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ রতলাম স্টেশন ছাড়ার পর আলোট ও বিক্রমগড় স্টেশনের মধ্যবর্তী এলাকায় আশঙ্কাই যাত্রীবাহী ট্রেনের বি ওয়ান (B 1) কোচে আগুন লাগে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রেলকর্মীদের তৎপরতায় দ্রুত ৬৮ জন যাত্রীদের অন্যত্র সরানো হয়। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। এদিন ট্রেনের গার্ড বিষয়টি লক্ষ্য করা মাত্রই লোকো পাইলটকে সতর্ক করেন এবং তৎক্ষণাৎ ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। অগ্নিকাণ্ডের জেরে দিল্লি-মুম্বাই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।দিল্লি ও মুম্বাইগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ায় চরম ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা। রাজধানী এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা।

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...