রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো আক্রান্তদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিতে ইতিমধ্যেই জেলায় জেলায় যাচ্ছেন জোড়াফুলের প্রতিনিধিদল। কোথায় কী ঘটেছে তা খতিয়ে দেখছে দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। শনিবারের পর রবিবারেও (১৭ মে) এই কর্মসূচি চলবে। তৃণমূল কংগ্রেসের (TMC ) সূত্রে পাওয়া খবর অনুযায়ী আজ কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে (বারুইপুর, বেহালা, বরানগর ইত্যাদি) যাবেন সুস্মিতা দেব (Susmita Deb), প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ ও তন্ময় ঘোষ। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম, খেজুরি, পটাশপুর সংলগ্ন এলাকায় যাবেন দোলা সেন (Dola Sen), নাদিমুল হক, শর্মিলা সরকার ও সুশোভন রায়। হুগলি জেলার খানাকুল, সপ্তগ্রাম, চুঁচুড়ায় যাচ্ছেন প্রতিমা মণ্ডল (Pratima Mondal), সামিরুল ইসলাম, বীরবাহা হাঁসদা, সৈয়দ তানভির নাসরিন ও শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়রা।
–

–

–

–

–

–

–
