Sunday, May 17, 2026

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

Date:

Share post:

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত কেকেআরের(KKR)। মরশুমের শুরু পেস বোলারদের চোট সমস্যা ফেলে নাইটদের। দীর্ঘ অপেক্ষার পর কেকেআর জার্সিতে পাথিরানার (Matheesha Pathirana )অভিষেক হলেও, চোটের উদ্বেগ নিয়েই মাঠ ছাড়লেন।

ইমপ্যাক্ট সাব হিসাবে শনিবার ইডেনে কেকেআরের জার্সিতে খেলতে নামেন পাথিরানা(Matheesha Pathirana )। ১.২ ওভার বল করলেন, তারপরেই তাঁর বোলিংয়ের সমাপ্তি। দু’টি ওয়াইড-সহ দিয়েছেন ৯ রান দিলেন। নিজের অষ্টম বল করার পর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পাথিরানা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আর বল করতে ফেরেননি। কবে ফের মাঠে ফিরবেন এখনই বলা যাচ্ছে না।তার পর খেলতে নেমেই তিনি চোট পাওয়ায় হতাশ কেকেআর শিবির।

কয়েক দিন আগে কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন জানিয়েছিলেন, পাথিরানার ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। চোট সারার পর পাথিরানা ফিটনেস পরীক্ষা দিয়েই আইপিএল খেলার ছাড়পত্র পেয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে।১৮ কোটি টাকায় দলে নেওয়া ফিট পাথিরানা বোলিং করেলন মাত্র ৮ বল! আগামী ম্যাচ গুলোয় তাঁর খেলা নিয়ে প্রশ্ন থাকল।

এদিকে গুজরাটের বিরুদ্ধে জিতে প্লে অফের লড়াইয়ে টিকে আছে কেকেআর। কেকেআর অধিনায়ক বলেছেন, “আমরা একটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।” ম্যাচ নিয়ে রাহানে বলেছেন, “খুব ভাল ম্যাচ হয়েছে। সত্যি এই দুই পয়েন্টে খুব খুশি। অ্যালেন, অঙ্গকৃশ এবং গ্রিনের ব্যাটিং দেখে খুব ভাল লেগেছে। জয়ের জন্য প্রত্যেকের কৃতিত্ব প্রাপ্য। কারণ প্রত্যেকেই খুব ভাল প্রস্তুতি নেয়।”

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...