ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

Date:

Share post:

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর সোমবার কলকাতার ক্যামাক স্ট্রিটে আয়োজিত এক বিশেষ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী। ভবানীপুরের আপামর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর স্পষ্ট বার্তা, আপনারা আমাকে জয়ী করেছেন, আমি সারাজীবন আপনাদের ভাইয়ের মতো পাশে থাকব। দক্ষিণ কলকাতার এই ঐতিহ্যবাহী কেন্দ্রের বিরাট জয়কে তিনি সম্পূর্ণভাবে সেখানকার সাধারণ বাসিন্দাদের উদ্দেশ্যেই উৎসর্গ করেছেন।

এদিন ক্যামাক স্ট্রিটের অনুষ্ঠান মঞ্চ থেকে ভবানীপুরবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আবেগঘন গলায় বলেন, আপনারা আপনাদের ঘরের ভাইকে বিধায়ক বানিয়ে বিধানসভায় পাঠিয়েছেন। আপনাদের এই বিপুল ভালোবাসার ঋণ আমি কাজের মাধ্যমে শোধ করব। এলাকার মানুষের সুবিধার জন্য ভবানীপুরের প্রত্যেকটি ওয়ার্ডে বিধায়কের নিজস্ব কার্যালয় বা অফিস খোলা হবে। এর পাশাপাশি একটি নির্দিষ্ট ফোন নম্বর এবং ই-মেল আইডিও চালু করা হবে। আপনাদের যে কোনও প্রয়োজনে, যে কোনও সমস্যার সমাধানে দিন-রাত একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে আপনারা পাশে পাবেন।

এরপরই শুভেন্দুর মুখে শোনা যায় এক ভিন্ন সুর। তিনি বলেন, সাতটি ওয়ার্ডে আমি ওয়ার্ড অফিস খুলে দেব। সমস্ত পরিষেবা দেব। কিন্তু একমাত্র ৭৭ নম্বর ওয়ার্ডের জন্য আমি কিছু করব না। পরিষেবা দেব কি না, পরে ভেবে দেখব। ওখানে কোনও ওয়ার্ড অফিস খুলব না।

উল্লেখ্য, এই ওয়ার্ড মুসলিম অধ্যুষিত এলাকা এবং সেখান থেকেই সবচেয়ে কম ভোট পেয়েছেন শুভেন্দু। গত ৪ মে ফলাফল ঘোষণার দিনও তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কোনও মুসলিম তাঁকে ভোট দেননি। শুভেন্দু মারওয়াড়ি, গুজরাটি, জৈন, শিখ সমাজের ভোটারদের ধন্যবাদ জানান। একইসঙ্গে বলেন, আপনাদের ভাইকে আপনারা জিতিয়েছেন, সেই ঋণ আমি শোধ করে দেব। আমাকে দুই থেকে চার সপ্তাহ একটু সময় দিন।

আরও পড়ুন- কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

_

_

_

_

_

_

spot_img

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...