Tuesday, May 19, 2026

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) । মঙ্গলবার ফলতা থেকে রোড শো শুরুর আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একুশের নির্বাচনের পর রাজ্যের জেলায় জেলায় আমাদের ৩২১ জন কর্মীকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল। নতুন সরকার এই শহিদ পরিবারগুলির পাশে রয়েছে। নিহত ৩২১ জন বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের উপযুক্ত সরকারি চাকরি দেওয়া হবে।’’ এরপরই করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়েন আমজনতা।

ছাব্বিশের নির্বাচনে ফলতায় ভোট কারচুপি, ইভিএমে টেপ লাগানোর মতো ঘটনার জেরে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে কমিশন (ECI)। আগামী বৃহস্পতিবার ভোট, তার আগে আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে প্রচার শেষ করতে হবে। এদিন সকাল-সকাল বাণেশ্বর শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু (Suvendu Adhikari)। এরপর প্রায় কুড়ি কিলোমিটার রাস্তায় রোড শো শুরু করেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখার জন্য দুপাশে সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। একুশের নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত ফলতার বিজেপি কর্মীদের জন্য বিশেষ পুনর্বাসন প্যাকেজের কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। এদিনের কর্মসূচি শুরুর আগেই হাইভোল্টেজ নির্বাচনী মঞ্চ থেকে শুভেন্দু বলেন,‘‘ফলতায় যে সমস্ত বিজেপি কর্মীরা বিগত দিনে আক্রান্ত হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন কিংবা যাঁদের রুজি-রুজি কেড়ে নেওয়া হয়েছে, তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ আর্থিক ও সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। নতুন জমানায় কেউ আর আতঙ্কে থাকবেন না।’’ আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে হতে চলেছে নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে আক্রান্ত কর্মীদের পাশে থাকার যে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাতে খুশি এলাকার সাধারণ মানুষও।

 

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...