অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সিবিআইকে এই নির্দেশ দিয়েছেন। প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছিল সেটা এখনও সিল আছে বলে জানান সিবিআই-এর আইনজীবী রাজদীপ মজুমদারের।
সন্দীপ ঘোষের চেম্বার-সহ ধর্ষণ-খুনের সঙ্গে হাসপাতালের যে যে জায়গার যোগ সূত্র রয়েছে বলে অভিযোগ- সেই সব সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি বৃহস্পতিবার। বিচারপতি শম্পা সরকারের প্রশ্ন অন্য কোনও জায়গাকে কি এখনও সিল করা হয়েছে? উত্তরে সিবিআইয়ের তদন্তকারী অফিসার জানান, না হয়নি। আর জি কর হাসপাতালের সেই সেমিনার রুম ফের সিল করে দিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উদ্দেশে মঙ্গলবার এমনটাই মন্তব্য করেছে হাই কোর্ট।

২০২৪-এর ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক চিকিৎসক-পড়ুয়াকে। ওই ঘটনায় আসামী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আর জি করের ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, আমাদের আবেদন অন্তত ৩৮ টি ত্রুটি আমরা খুঁজে পেয়েছি। সিবিআইয়ের নতুন জমা দেওয়া রিপোর্ট আমাদের দেওয়া হোক। আরও পড়ুন: তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

–

–

–

–

–
–
–
