Wednesday, May 20, 2026

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

Date:

Share post:

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য এনে দিতে পারেনি বিরাট(Virat Kohli )। সেই সঙ্গে তাঁর ব্যাটিংয়ের গ্রাফ পড়তে থাকে। ফলে একের পর এক ফর্ম্যাট থেকে নেতৃত্ব ছাড়েন কোহলি। চাপের মুখে পড়েই যে তিনি নেতৃত্বের ভার ছাড়েন তা স্পষ্ট করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আরসিবির মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাতকারে অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে কোহলি বলেন, “আমি তখন দলের ব্যাটিংয়ের মুখ ছিলাম। পরে নেতৃত্বের মুখ হয়ে গেলাম। বুঝতেই পারিনি এই চাপ আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে। পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে, নেতৃত্ব ছাড়ার সময়ে আমার মধ্যে কিছুই বাকি ছিল না।” এখানেই থেমে না থেকে কোহলি আরও বলেছেন, “আপনি রান না পেলেও দল জিতলে প্রশ্ন উঠবে। আপনি ভালো খেললেও দল হারলে প্রশ্ন উঠবে। সব বিষয় নিয়ে ভাবতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছিলাম।”

তরুণ প্রজন্মের ক্রিকেটারেরা যে আইপিএল খেলে দ্রুত রোজগারে আগ্রহী,এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে কোহলি বলেন, “এটা একটা বড় চিন্তা। কারণ যখন একটি ফরম্যাট খেলে আপনি দ্রুত প্রচার এবং স্বীকৃতি পান, যখন ২০ বলে ৪০-৫০ রান করলেই খ্যাতি এবং অর্থ চলে আসে, তখন সন্তুষ্ট হয়ে যাওয়ার মানসিকতা চলে আসা খুব স্বাভাবিক।”

শীর্ষে পৌঁছতে গেলে শুধু প্রতিভা নয়, দরকার শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তাও প্রয়োজন বলে জানিয়েছেন কোহলি। তাঁর কথায়, “ওটা একটা আলাদা জগৎ। আপনি ১০-১৫ বছর খেলতে চান এবং যে কোনও পরিস্থিতি সামলানোর জন্য তৈরি, এমন মানসিকতা তৈরি হতে সময় লাগে।”

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...