Wednesday, May 20, 2026

ISL: ইতিহাস সৃষ্টির হাতছানি, ইন্টার কাশীর বিরুদ্ধে সতর্ক অস্কার

Date:

Share post:

২২ বছর পর দেশের সেরা লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের( East Bengal) সামনে। ইতিহাস সৃষ্টির দুয়ারে লাল হলুদ। তবে অদ্ভুত শান্ত অস্কার ব্রিগেড। অতীতে বার বার চায়ের কাপ ও ঠোঁটের মধ্যে ফারাকটা রয়েই গিয়েছিল , এবার খেতাব জয়ের খুব কাছে ইউসেফ বিপিনরা। আইএসএল(ISL) সুবর্ণ সুযোগ লাল হলুদের সামনে।

কার্ড সমস্যায় নেই এডমুন্ড, তবে এই ম্যাচে ফিরছেন সৌভিক ।   ম্যাচের আগের দিন অস্কার বলেছেন, আমরা শেষ ৫ মরশুম ব্যর্থ হয়েছি, এবার আমাদের সামনে সুযোগ আছে। তবে বাকি দলগুলোর কাছে সুযোগ আছে। আমরা সতর্ক। আমরা শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ভালো খেলেছিলাম। আমরা শান্ত থাকার চেষ্টা করব মাঠে। ২২ বছর আমরা ট্রফি জিতিনি।

ইন্টার কাশী দল নিয়ে অস্কারের বিশ্লেষণ,প্রতিপক্ষ দলের হারার কিছু নেই, তারা ফ্রি হয়ে খেলবে। আমরা আক্রমণাত্বক দলের বিরুদ্ধে খেলেছি, ডিফেন্সিভ দলের বিরুদ্ধে খেলতে হবে। আশা করছি অভিজিত জয় দিয়েই লিগ শেষ করতে চাইবে ফলে শুধু ডিফেন্সিভ খেলবে না।

একই সঙ্গে তিনি বলেন, আমি সমর্থকদের কাছে কৃতজ্ঞ থাকব, আমার উপর আমাদের দলের উপর ভরসা করার জন্য। সমস্যা এসেছে আমার কোচিংয়ে কিন্তু কথা বলে সমস্যা মিটিছে।

 

ফুটবলার ইউসেফ বলেন, এটা আমাদের ফাইনাল ম্যাচ. আমরা ১০০ শতাংশ দেব মাঠে। আমরা জানি ইন্টার কাশী ভালো দল, শেষ ম্যাচে মোহনবাগানকে আটকে দেয়। এই ম্যাচ আমাদের কাছে সহজ হবে না।

আবেগকে কীভাবে নিয়ন্ত্রণ করছ? এই নিয়ে ইউসেফ বলেন, আমরা শান্ত আছি, আমরা আবেগকে নিয়ন্ত্রণ করছি আমরা পেশাদার। আমরা জানি এটা আমাদের ফাইনাল ম্যাচ। সেইভাবে পরিকল্পনা করছি

ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ ইন্টার কাশির বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে। সেখানে দর্শক আসন ১০-১২ হাজারের মধ্যে সীমাবদ্ধ। তার ওপর ম্যাচের আয়োজনের দায়িত্ব ইন্টার কাশির। ফলে চাহিদা অনুযায়ী টিকিটের যোগান নেই লাল হলুদ কর্তাদের কাছে। ন্যূনতম ৫০০ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত টিকিট ম্যাচের বিক্রি হচ্ছে। ২২ বছর পর জাতীয় পর্যায়ে কোনো টুর্নামেন্ট জয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল। সেই জন্যই সমর্থকদের উদ্দেশে বিশেষ আয়োজন ক্লাব কর্তাদের।

গুরুতর অসুস্থ ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Related articles

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...