Thursday, May 21, 2026

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, স্বস্তির বৃষ্টি উত্তরে

Date:

Share post:

সকাল থেকে চড়া রোদ, বেলা বাড়তেই তেজ বাড়ছে সূর্যের। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত  প্রায় সব জেলাতেই তীব্র অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। মাঝেমধ্যে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও গরমের দাপট কমার কোনও সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত রেল পরিষেবা।

হাওয়া অফিস জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে গরম ও অস্বস্তি সবচেয়ে বেশি মাত্রায় থাকবে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক বেশি থাকায় প্যাচপ্যাচে অস্বস্তি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রিতে যদিও তা অনুভূত  হতে পারে প্রায় ৫২ ডিগ্রির মতো। একেবারে উল্টো ছবি উত্তরবঙ্গে। জলপাইগুড়ি-বালুরঘাটে ব্যাপক ঝড়বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ। বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত  পাহাড়ের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। শুক্র, শনি এবং রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

 

Related articles

৩১ জুলাই পর্যন্ত অভিষেককে শর্তসাপেক্ষে রক্ষাকবচ হাই কোর্টের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ...

‘আধ্যাত্বিক’ শুভেন্দু! সমাজমাধ্যমে বেলুড় মঠ দর্শনের ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই স্বামী বিবেকানন্দের বাণী পাথেয় করে আগামীর কর্মদ্যোগে সামিল হওয়ার কথা শোনা...

মারধর-হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ডানকুনির তৃণমূল কাউন্সিলর

পাঁচ বছর আগের ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকা ও এলাকার এক বাসিন্দাকে মারধর- হুমকি দেওয়ার অভিযোগে ছাব্বিশ সালে...

বিজেপিকে ছাপিয়ে ‘ককরোচ জনতা পার্টি’র ফলোয়ার ১২ মিলিয়ন

মাত্র চার দিন আগেই জন্ম! এর মধ্যেই বিজেপিকে(BJP) পেছনে ফেলে ‘ককরোচ জনতা পার্টি’র( Cockroach Janta Party) ফলোয়ার সংখ্যা...