Thursday, May 21, 2026

বিজেপিকে ছাপিয়ে ‘ককরোচ জনতা পার্টি’র ফলোয়ার ১২ মিলিয়ন

Date:

Share post:

মাত্র চার দিন আগেই জন্ম! এর মধ্যেই বিজেপিকে(BJP) পেছনে ফেলে ‘ককরোচ জনতা পার্টি’র( Cockroach Janta Party) ফলোয়ার সংখ্যা ছাড়াল ১২ মিলিয়ন! এটা একেবারেই কোন কট্টর রাজনৈতিক দল নয়, বরং নিজেদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক মঞ্চ বলেই দাবি করেছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। কিন্তু এই নতুন সংগঠন জনপ্রিয়তায় নিরিখে ইতিমধ্যেই দেশের শাসকদল বিজেপিকেও ছাপিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ‘ককরোচ জনতা পার্টি’র ( Cockroach Janta Party)ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১২.৬ মিলিয়ন। কিন্তু বিজেপির ফলোয়ার প্রায় ৮৭ লক্ষ। কংগ্রেসের সংখ্যা প্রায় ১ কোটি ৩২ লক্ষের। ককরোচ জনতা পার্টির পোস্ট সংখ্যা ৫০-এর কিছু বেশি। বিজেপির ইনস্টাগ্রামে পোস্ট ১৮ হাজারেরও বেশি।

প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য ঘিরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। আদালতে শুনানির সময় তিনি বেকার যুবকদের একাংশকে ‘আরশোলা’ ও ‘পরজীবী’র বলেন। পরে তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে জানালেও তার আগেই সমাজমাধ্যম জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। আর সেই থেকেই জন্ম হয় ‘ককরোচ জনতা পার্টি’র। শুধু তাই নয়, অভিজিৎ দিপকে সোশ্যাল হ্যান্ডেলে বিজেপিকে খোঁচা দিয়ে লিখেছেন, “যুবশক্তিকে ছোট করে দেখবেন না।” আর একটি পোস্টে কটাক্ষ করে লেখেন, “বিশ্বের বৃহত্তম দল বলেছিল!” ‘ককরোচ জনতা পার্টি’ ‘অলস ও বেকারদের কণ্ঠস্বর’, এই স্লোগান নিয়েই পথে নেমেছে। অভিজিৎ জানান এই সংগঠন সেই মানুষদের প্রতিনিধিত্ব করছে, সিস্টেম যাদের হিসেবই রাখেনি।

দেখা যাচ্ছে, এই সংগঠনের পাঁচ দফা ইস্তাহারে রাজনৈতিক খোঁচা আছে। দলবদল করা বিধায়ক-সাংসদদের ২০ বছরের জন্য ভোটে নিষেধাজ্ঞা, মন্ত্রিসভায় ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের রাজ্যসভায় পাঠানো বন্ধ, শিক্ষা মন্ত্রীর পদত্যাগ, ‘গোদি মিডিয়া’র সঞ্চালকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তদন্ত ইত্যাদি তালিকায় রয়েছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই তাঁদের সমর্থন জানিয়েছেন মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো নেতারা।

উল্লেখ্য, পুণেতে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান অভিজিৎ দিপকে। আপাতত তিনি জনসংযোগ নিয়ে পড়াশোনা করছেন। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়াতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। দিল্লি বিধানসভা ভোটে মিম-নির্ভর প্রচারে তাঁর অবদান ছিল অসামান্য।

Related articles

চলতি বছরেই হাওড়া পুরসভার ভোট! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুরপ্রশাসক বসিয়ে কাজ চালিয়ে নেওয়ার দিন শেষ, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরসভার (Howrah Municipal Election) ভোট করানোর...

“গণতন্ত্রের কণ্ঠরোধ”! রাজ্য সরকারের নির্দেশিকা নিয়ে ক্ষোভপ্রকাশ অভিষেকের

দিন কয়েক আগেই বিহার সরকারের নতুন সোশ্যাল মিডিয়া নীতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সেখানে সরকারি কর্মীদের অনলাইনে সরকারের...

কলকাতায় NIA-এর জালে পাক গুপ্তচর জাফর!

খাস কলকাতায় (Kolkata) বসে পাকিস্তানের (Pakistan) গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল NIA। ধৃতের নাম জাফর রিয়াজ, সে...

নাম বিড়ম্বনায় বিধ্বস্ত ফ্ল্যাট মালিক অভিষেক, প্রমাণসহ সমালোচকদের জবাব সায়নীর

সন্দীপ সুর : দেবস্মিত মুখোপাধ্যায় নামই মানুষের মূল পরিচয়, নাম দিয়েই তাঁকে যায় চেনা। কিন্তু সেই নামই এখন চরম...