Thursday, May 21, 2026

মেয়র পারিষদের বৈঠকের পর এবার বাতিল পুরসভার মূল মাসিক অধিবেশনও!

Date:

Share post:

নতুন সরকার ক্ষমতায় আসার পর উত্তপ্ত কলকাতার রাজনৈতিক মহল। এর মধ্যে বরো চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের পদত্যাগ-সহ কলকাতা পুরসভাতেও (KMC) বেনজির প্রশাসনিক সংকট দেখা দিয়েছে। মেয়র পারিষদের (MMIC) গুরুত্বপূর্ণ বৈঠক বাতিলের পর, এবার আচমকা স্থগিত করে দেওয়া হলো পুরসভার মূল মাসিক অধিবেশনও। পর পর দুটি বড় প্রশাসনিক বৈঠক থমকে যাওয়াকে কেন্দ্র করে এখন পুরভবনের মধ্যে চরমে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার কলকাতা পুরসভার সচিবের দফতর থেকে জারি করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক ‘অনিবার্য কারণবশত’ শুক্রবারের পূর্বনির্ধারিত পুর মাসিক অধিবেশনটি আপাতত স্থগিত রাখা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, এই সংকটের সূত্রপাত ঘটেছিল গত সোমবার। খোদ পুর কমিশনার স্মিতা পাণ্ডে প্রশাসনিক কারণে উপস্থিত থাকতে পারবেন না— এই যুক্তিতে সোমবারের মেয়র পরিষদের বৈঠকটি তড়িঘড়ি বাতিল করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শুক্রবারের মূল মাসিক অধিবেশনও থমকে গেল। আরও পড়ুন: NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার অধ্যাপিকা মনীষা মান্ধার

কলকাতা পুরসভার অভ্যন্তরীণ সূত্র মারফত জানা যাচ্ছে, তৃণমূলের হেভিওয়েট বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে নতুন প্রশাসনিক মহলের দূরত্ব এবং ঠান্ডা লড়াই এখন পুরসভার অন্দরে ওপেন সিক্রেট। অফিশিয়াল মাসিক অধিবেশনটি খাতায়-কলমে স্থগিত হয়ে গেলেও, তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার এক কাউন্সিলরের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পুরসভার সমস্ত কাউন্সিলরদের যে কোনো মূল্যে পুরভবনে হাজির থাকার কড়া নির্দেশ দিয়েছেন মেয়র।

Related articles

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...