Thursday, May 21, 2026

ফের শুরু হতে চলেছে ‘সহজ কথা’

Date:

Share post:

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee) সঞ্চালনায় এই শোয়ের ছিল বিপুল জনপ্রিয়তা! কিন্তু ভাগ্যের পরিহাসে ‘সহজ কথা’ এতটাও সহজ থাকল না। রাহুলের মৃত্যুর পর বিজয়গড়ের তিনতলা আবাসনের ঘরটা জুড়ে ছিল বিষন্নতা। অনেকদিন পর ২০ মে রবিবার সকালে প্রাণ ফিরে পেল ‘সহজ কথা’র ঘর। ছেলে সহজকে নিয়ে প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) জমিয়ে আনন্দ করলেন ওই ঘরেই। রাহুলের অপূর্ণ স্বপ্ন সত্যি করার হাল কী তবে এবার প্রিয়াঙ্কার হাতে? সেরকমই ইঙ্গিত পাওয়া গেল অভিনেত্রীর পোস্টে।

‘সহজ কথা’র সেটে মা-ছেলের ছবি দেখেই এই শোয়ের পুনরায় সম্প্রচারের জল্পনা শুরু হয়েছে অনুরাগীদের মনে। বেশ কয়েকটি ছবি প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কার হাতে একটি বইয়ের মলাটে লেখা ‘ইমোশন’ যার বাংলা অর্থ আবেগ অপরটিতে লেখা ‘হোপ’ যার অর্থ আশা। এই ছবিগুলো থেকেই অনুমান করা যাচ্ছে প্রিয়াঙ্কা এবার এই অনুষ্ঠান সঞ্চালনা করতে চলেছেন। তবে নিঃসন্দেহে এই যাত্রায় মায়ের পাশে থাকছে সহজ। আরও পড়ুন: মেয়র পারিষদের বৈঠকের পর এবার বাতিল পুরসভার মূল মাসিক অধিবেশনও!

উল্লেখ্য, রাহুলের সঞ্চালনায় এই শোয়ে ইন্ডাস্ট্রির সেলেব থেকে নতুন প্রজন্মের তারকারা অংশ নিতেন। রাহুলের বুদ্ধিদীপ্ত প্রশ্ন আর সঞ্চলনার ধরণে বেশ জমে উঠেছিল এই শো। রাহুলের মৃত্যুর পর এই শো বন্ধ হওয়ায় অনেকেই হতাশ হয়েছিলেন। তবে এবার দর্শককূলে প্রশ্ন প্রিয়াঙ্কা আর সহজ রাহুলের ‘সহজ কথা’র আভিজাত্য ধরে রাখতে পারছেন কিনা। প্রিয়াঙ্কার লেটেস্ট রিলিজ ‘কুহেলি’র প্রচার দিয়ে ‘সহজ কথা’ শুরু হবে কিনা সেই নিয়েও উঠছে প্রশ্ন। তবে প্রিয়াঙ্কা আগেও বলেছেন ‘সহজ কথা’এগিয়ে নিয়ে যাবেন তিনি।

Related articles

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...