ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

Date:

Share post:

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল ‘রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা দূর এগিয়ে নিয়ে যেতে দেখা গেল ওই দাঁতালকে। ঘটনাটি ঘটেছে লোধাশুলি রেঞ্জ এলাকায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সামনে এসে দাঁড়ায় হাতিটি। এরপর শুঁড় দিয়ে গাড়িটিকে ধাক্কা মেরে সরাতে শুরু করে সে। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় এলাকায়। তবে গাড়ির ভিতরে কেউ ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে একই দিনে হাতির হানায় ফের প্রাণ গেল এক যুবকের। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের মাণিকপাড়া রেঞ্জের সাতপাটি এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম মঙ্গল মুর্মু (৩৩)। আরও পড়ুন: পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

বন দফতর সূত্রে খবর, কংসাবতী নদীর ধারে একটি গাছের নিচে বসে থাকার সময় আচমকাই একটি হাতি তাঁর উপর চড়াও হয়। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে হাতিটি শুঁড়ে পেঁচিয়ে তাঁকে আছাড় মারে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তার আগের দিন, বুধবারও লোধাশুলি রেঞ্জের পূর্ণাপানির জঙ্গলে হাতি দেখতে গিয়ে প্রাণ হারান এক তরুণ। মৃত নীতিশ মাহাতোর বয়স ছিল ১৯ বছর। পরপর এই দুটি মৃত্যুর ঘটনায় জঙ্গল জুড়ে যেমন ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে। এ বিষয়ে জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাতো বলেন, “ভবিষ্যতে এমন ঘটনা রুখতে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণে উদ্যোগী হতে হবে। যাতে হাতি ও মানুষ উভয় সুরক্ষিত থাকে।” বন দফতরের দাবি, বারবার সতর্ক করা হলেও অনেকেই কৌতূহলবশত জঙ্গলে হাতি দেখতে চলে যাচ্ছেন। সেই কারণেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

spot_img

Related articles

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...