Friday, May 22, 2026

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

Date:

Share post:

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল সরকার মৃতদের নাম পরিচয় প্রকাশ করেছে। মৃতদের নাম অরুণ কুমার তিওয়ারি এবং সন্দীপ আরে।

বুধবার এভারেস্টে সফল আরোহণ করেছিলেন সন্দীপ। বৃহস্পতিবার নেমে আসার সময়ে অসুস্থ হয়ে পড়েন। রাতের দিকে শেরপারা উদ্ধার অভিযান নামেন। এভারেস্টের ‘ব্যালকনি’ এলাকা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় সন্দীপকে। তাঁকে নামিয়ে আনা হয় সাউথ কোলে। সেখানে তাঁর প্রাণ বাঁচানোর ক্রমাগত চেষ্টা করেছিলেন শেরপারা। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আরও পড়ুন: নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

অন্যদিকে, অরুণ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টা নাগাদ এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। অবতরণের সময়ে হিলারি স্টেপের কাছে তিনি অসুস্থ হয়ে পড়েন। গাইডরা তাঁকে নামিয়ে আনার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। নেপাল প্রশাসন সূত্রে খবর, চলতি মরশুমে এখনও পর্যন্ত পাঁচ জন এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তাঁর আগে তিনজন নেপালি পর্বতারোহীও প্রাণ হারিয়েছিলেন বলে খবর। আর ভারতীয় দুই পর্বতারোহী মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Related articles

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...