Saturday, May 23, 2026

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

Date:

Share post:

 

ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে সেলিব্রেশনে মাতলেন ইস্টবেঙ্গল(East bengal) ক্লাবের কর্মকর্তা থেকে ফুটবলাররা।

বৃহস্পতিবার গভীর রাতেই আইএসএল কাপ ইস্টবেঙ্গল তাঁবুতে চলে এসেছিল। শুক্রবার বিকেল সমর্থকদের আহ্বান জানানো হয়েছিল ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে সাক্ষী থাকার জন্য। প্রথমে ক্লাব হতে নিয়মমাফিক পতাকা উত্তোলন হল।পতাকা উত্তোলনের উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা থেকে ইমামি গ্রুপের প্রতিনিধিরা।

শুক্রবার দুপুর থেকেই লাল হলুদ সমর্থকরা আসতে শুরু করেন ক্লাবে। বিকেল হতেই গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে গেল ।সাধারণ সদস্য সমর্থকদের মতই ক্লাবে উপস্থিত হলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, বিকাশ পাজি, থেকে দ্বিপসীতা ধর, কৌস্তভ চট্টোপাধ্যায়ের রাজনীতির ময়দানের তারকারা ।

ক্লাবের মাঠে ফুটবলারদের হাতে ফের একবার ট্রফি তুলে দিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সঙ্গে প্রত্যেক ফুটবলারের মেডেল দেওয়া হল। এক ঘন্টার কাছাকাছি এই অনুষ্ঠানে আবেগের বিস্ফোরণ ঘটলো ইস্টবেঙ্গল মাঠে ।সমর্থকদের বাঁধন ছাড়া উল্লাস ,কোচ থেকে ফুটবলারা উল্লাসে মাতলেন ।

দলের চ্যাম্পিয়ন সেলিব্রেশন পর্ব শেষের সাংবাদিকদের মুখোমুখি হন ইস্টবেঙ্গল ফুটবলার সৌভিক চক্রবর্তী। তিনি বলেন ,একজন বাঙালি হয়ে বাংলার দলকে চ্যাম্পিয়ন করতে পেরে খুশি হয়েছি। অন্য ক্লাবের সিনিয়র এবং জুনিয়রদের বন্ডিং ঠিকমতো হয় না কিন্তু আমাদের ক্লাবের সেটা নয় ।

পাশাপাশি গোলরক্ষক গিল বলেন , সাজ ঘরে আমাদের নেতা ছিলেন সৌভিক , সবাইকে আগলে রাখতেন।
সমর্থকরা আকুতি জানান অস্কারকে থেকে যাওয়ার আর্জি জানান ।
শনিবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করবেন শীর্ষ কর্তা দেবব্রত সরকার। সেখানেই কোনও ঘোষণা হতে পারে।।

_

 

_

_

_

 

Related articles

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...